অতিরিক্ত পানি পান করলে হতে পারে ৭ মারাত্মক ক্ষতি

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ৮, ২০২১ | ১১:২৯
Link Copied Successfully!

দেহঘড়ি ঠিকমতো কাজ করার জন্য পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিয়ে আসছেন পুষ্টিবিদরা। অনেক মানুষ পানিশূন্যতায় ভোগেন। সেটি যেমন ক্ষতিকারক, তেমনি অতিরিক্ত পানি গ্রহণও (ওভার হাইড্রেশন) শরীরের জন্য ঝুঁকিপূর্ণ।

অতিমাত্রায় পানি পানের ফলে হাইপোনেট্রেমিয়া নামে পানির নেশা হতে পারে।  এটি হলে রক্ত প্রবাহে অতিরিক্ত কম সোডিয়ামের মাত্রার কারণে কোষের ভেতরটা ফুলে যেতে পারে।  আর এর ফলে খিঁচুনি, কোমার মতো মারাত্মক সমস্যা হয়ে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে।

 

বিজ্ঞাপন

১. তৃষ্ণা ছাড়াই পানি পান
যখন আপনি তৃষ্ণার্ত ছাড়াই পানি পান করতে অভ্যস্ত হবেন, তখন বুঝতে হবে আপনি অতিরিক্ত পানি পান করছেন। আর এ বিষয়টি বুঝতে পারার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনি কখন তৃষ্ণার্ত হচ্ছেন কিনা সেটি বুঝতে পারা। আপনার শরীরে যতটা পানি প্রয়োজন, ততই আপনার তৃষ্ণা পাবে। তাই আপনার তৃষ্ণা বুঝে পানি পান করুন।

২. প্রস্রাবের ধরন
প্রস্রাবের ধরন দেখে অনেকে পানি পান করাকে নির্ধারক মনে করে থাকেন।  আর এটি করতে গিয়ে অনেকেই অতিরিক্ত পানি পান করে থাকেন।
প্রস্রাব স্বাভাবিকভাবেই হালকা হলুদ বর্ণের হয়ে থাকে। আর এটি দেখে অনেকে ক্রমাগত পানি পান করে প্রস্রাব পরিষ্কার করার জন্য।  তাই আপনার প্রস্রাব যখন একেবারে পরিষ্কার হয়ে যাবে, তখন বুঝবেন আপনি অতিরিক্ত পানি পান করছেন।

৩. ঘন ঘন প্রস্রাব করা
যখন আপনি অতিরিক্ত পরিমাণে প্রস্রাব করেন, এমনকি রাতেও অনেক ঘন ঘন প্রসাব করেন, তখন বুঝতে হবে আপনি অতিরিক্ত পানি পান করছেন।  ক্লিভল্যান্ড ক্লিনিকের মতে, একজন মানুষ স্বাভাবিকভাবে দিনে ছয় থেকে আটবার প্রস্রাব করে। আর আপনি যদি দিনে ১০ বারের বেশি প্রস্রাব করেন, তা হলে আপনি অতিরিক্ত পানি পান করছেন বলে ধরা হবে।

বিজ্ঞাপন

৪. বমিভাব
অতিরিক্ত পানি পান করার ফলে কিডনি অতিরিক্ত তরল নিঃসরণে অক্ষম হয়ে পড়ে এবং সেই পানি শরীরে জমা হতে শুরু করে। আর এর কারণে অনেক সময় বমিভাব, বমি, ডায়ারিয়াসহ চাপ অনুভব করার মতো সমস্যা দেখা দিতে পারে।

৫. মাথাব্যথা
ডিহাইড্রোশন ও ওভার হাইড্রেশন দুই ক্ষেত্রেই মাথাব্যথা হয়ে থাকে। অতিরিক্ত পানি পান করার ফলে মস্তিষ্ক আকারে বড় হয়ে মাথার খুলিতে চাপ দেয় আর এ কারণে অনেক সময় মাথাব্যথা হতে পারে।

৬. ক্লান্তিবোধ
অতিরিক্ত পানি পান করার ফলে আপনার কিডনিকে অতিরিক্ত পানি নিঃসরণ করার জন্য অনেক পরিশ্রম করতে হয়। আর এর চাপের কারণে আপনার শরীর অনেক সময় ক্লান্ত হয়ে পড়তে পারে এবং এর কারণে আপনার ক্লান্তিভাব লাগতে পারে।

৭. পেশি দুর্বলবোধ
অতিরিক্ত পানি পান করার ফলে আপনার শরীরে ইলেক্ট্রোলাইটের মাত্রা কমে গিয়ে শরীরে তার ভারসাম্য নষ্ট করে দিতে পারে। আর এর কারণে আপনার পেশির খিঁচুনি ক্রম্পসহ বশে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে।

সূত্র;যুগান্তর

HO/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস