চার ফুটবলারকেই ছেড়ে দিয়েছে আর্জেন্টিনা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ৭, ২০২১ | ১১:৫৯
Link Copied Successfully!

বিশ্বকাপ বাছাইয়ের মঞ্চে সারা বিশ্বের আগ্রহ ছিল ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি ঘিরে। কিছুদিন আগেই ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। তাই এই ম্যাচ ঘিরে উত্তাপ তুঙ্গে পৌঁছেছিল। কিন্তু ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যে ব্রাজিলের বেরসিক স্বাস্থ্য তত্ত্বাবধানকারী সংস্থা আনভিসার এজেন্টরা মাঠে ঢুকে খেলা ভণ্ডুল করে দেয়! আনভিসারের দাবি, আর্জেন্টিনার চার ফুটবলার কভিড প্রটোকল ভঙ্গ করেছেন।

এবার সেই চার ফুটবলারকেই তাদের ক্লাবের জন্য ছেড়ে দিয়েছে আর্জেন্টিনা। অর্থাৎ তাদের ছাড়াই বলিভিয়ার বিপক্ষে শুক্রবারের (১০ সেপ্টেম্বর) ম্যাচটি খেলবে আলবিসেলেস্তেরা।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা আর্জেন্টিনার চার ফুটবলার এমিলিয়ানো মার্টিনেজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া, জিওভান্নি লো সেলসো এবং ক্রিশ্চিয়ান রোমেরোর ব্যাপারে আগে থেকেই কঠোর অবস্থানে ছিলো ব্রাজিল। তবু এদের মধ্য থেকে তিনজনকে নিয়েই সুপার ক্লাসিকোর একাদশ সাজান কোচ লিওনেল স্কালোনি।

পরে খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যে ব্রাজিল স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, পুলিশ সদস্য, মাঠের নিরাপত্তাকর্মীদের বাধায় বন্ধ হয়ে যায় ম্যাচ। যেটি আপাতত স্থগিত করে রেখেছে লাতিন অঞ্চলের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। এ বিষয়ে পর্যালোচনা করে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে ফিফা।

বিজ্ঞাপন

এদিকে সুপার ক্লাসিকো স্থগিত হওয়ার পর সোমবারই অ্যাস্টন ভিলার দুই খেলোয়াড় এমিলিয়ানো মার্টিনেজ ও এমিলিয়ানো বুয়েন্দিয়াকে ছেড়ে দিয়েছিল আর্জেন্টিনা। কেননা অ্যাস্টনের সঙ্গে এমনটাই চুক্তি হয়েছিল তাদের। সোমবার আর্জেন্টিনা ছেড়ে সরাসরি ইংল্যান্ডে যাননি মার্টিনেজ ও বুয়েন্দিয়া। তাদের আগে যেতে হয়েছে ক্রোয়েশিয়ায়।

সূত্র:কালের কণ্ঠ

W/N

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন আদালতের রায় পেয়েও নিজ জায়গায় থাকতে পারছেন না শাহনাজ ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল