
কুমিল্লা সিটি কাউন্সিলর সৈয়দ আবির আর নেই
Link Copied Successfully!


কুমিল্লা সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আবির আহমেদ ফটো আর নেই।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নগরীর মুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
মঙ্গলবার বাদ মাগরিব কুমিল্লা হাইস্কুল মাঠে মরহুমের জানাজা শেষে বিষ্ণপুর কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।


তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন- কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কুসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতারা।
H/N



























