শিক্ষক-শিক্ষার্থীদের কিছু নির্দেশনা দিয়েছে মাউশির

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ২২, ২০২১ | ১২:৫৯
Link Copied Successfully!

করোনাভাইরাসের সংক্রমণের কারণে বন্ধ আছে শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্য সারা দেশে চলছে মাধ্যমিক পর্যায়ের (ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি) শিক্ষার্থীদের এনসিটিবির করা অ্যাসাইনমেন্ট বিতরণ ও মূল্যায়ন কার্যক্রম। এ বিষয়ে সংসদ বাংলাদেশ টেলিভিশনে নির্দেশনামূলক অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। অনুষ্ঠানটি দেখতে শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির আদেশে বলা হয়েছে, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষা কর্মকর্তাদের অ্যাসাইনমেন্টের ওপর সঠিক ধারণা ও মূল্যায়নসংক্রান্ত নির্দেশনামূলক কিছু সেশন মাউশি প্রস্তুত করেছে। এনসিটিবির বিশেষজ্ঞের মাধ্যমে এ সেশনগুলো তৈরি করা হয়েছে। সেশনগুলো দেশব্যাপী প্রচারের অংশ হিসেবে সংসদ বাংলাদেশ টেলিভিশনে ‘আমার ঘরে আমার স্কুল’ অনুষ্ঠানের নির্ধারিত টাইম স্লটের (বিকেল ৫টা ১৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিট) মধ্যে সম্প্রচার করা হচ্ছে।

সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে সংসদ বাংলাদেশ টেলিভিশনে অ্যাসাইনমেন্ট–বিষয়ক নির্দেশনার অনুষ্ঠানটি প্রচার করা হচ্ছে। এটি দেখার জন্য জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাঁর আওতাধীন প্রতিষ্ঠানগুলোকে এবং প্রতিষ্ঠানপ্রধান ও শ্রেণিশিক্ষকেরা শিক্ষার্থীদের অবহিত করবেন।

বিজ্ঞাপন

সূত্র: গ্রথম আলো

HO/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন