
কুমিল্লা র্যাব-১১ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার


গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৫ আগস্ট ২০২১ ইং তারিখ বিকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বজ্রপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ বোতল স্কাফ সিরাপ (ফেন্সিডিল জাতীয় মাদক)সহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার বুড়িচং থানার শংকুচাইল গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ রিয়াদ হোসেন (২৫)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও স্কাফ সিরাপ (ফেন্সিডিল জাতীয় মাদক) সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।


উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
H/N



























