বাজেট ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ১২, ২০২০ | ৫:৫৫
Link Copied Successfully!

বিশ্বখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন, ‘জীবন চলার পথে বাধা আসতেই পারে। তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকেই শুরু করতে হবে। তাই সব প্রতিকূলতা দূর করে পরিবর্তিত পরিস্থিতিতে পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার নতুন বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। জিডিপি প্রবৃদ্ধি ধরেছেন ৮ দশমিক ২ শতাংশ।

বৃহস্পতিবার বিকালে সংসদের অধিবেশন শুরুর পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমোদনক্রমে প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। এটি দেশের ৪৯তম এবং অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের দ্বিতীয় বাজেট। এবারের বাজেটে সরকারকে যেমন অর্থনীতির ধস ঠেকানোর কথা ভাবতে হয়েছে, সে সঙ্গে চিন্তা করতে হয়েছে মানুষের জীবন বাঁচানোরও।

বাজেটে অর্থমন্ত্রীর প্রধান লক্ষ্য, অর্থনীতির ক্ষত সারিয়ে তোলা ও করোনা মোকাবিলা। আর এ জন্য আগামী অর্থবছরের (২০২১-২২) বাজেটের আকার ধরা হয়েছে পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকা, যা জিডিপির ১৭ দশমিক ৯ শতাংশ। চলতি অর্থবছরের বাজেটের আকার পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। সে হিসাবে নতুন বাজেটের আকার ৪৪ হাজার ৮১০ হাজার কোটি টাকা বেড়েছে। এদিকে ইতিহাসের বড় দুঃসময়ে মানবজাতি। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব অর্থনীতি টালমাটাল। পাল্টে গেছে বাংলাদেশের অর্থনীতির সব হিসাব-নিকাশও। একদিকে জীবন রক্ষার প্রাণান্তকর প্রচেষ্টা, অন্যদিকে অর্থনীতি পুনরুদ্ধারের লড়াই। করোনাকালে টিকে থাকার পরীক্ষা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সামনে। ইতিহাসের নজিরবিহীন এ সংকট মোকাবিলায় ১০ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা