ফরিদগঞ্জে যুবকের গলাকাটা ও অর্ধগলিত লাশ উদ্ধার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ৮, ২০২১ | ১০:২৪
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জে হাবিব মৃধা (২৭) নামে এক যুবকের গলাকাটা ও অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

৮ আগস্ট রোববার বিকেলে উপজেলার ১১নং চর দুঃখিয়া পুর্ব ইউনিয়নের গুপ্তের বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের বাড়ি ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পূর্ব হর্ণিদুর্গাপুরের মৃত মনির মৃধার ছেলে হাবিব মৃধা ।

স্থানীয়রা জানায়, রোববার দুপুরে গুপ্তের বিলে স্থানীয় দুইটি শিশু কচুর লতা খুঁজতে গিয়ে লাশ দেখতে পায়। পরে স্থানীয় চরদু:খিয়া পুর্ব ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য হাসান আহমেদ সুমন লাশের বিষয়টি নিশ্চিত হয়ে থানা পুলিশকে সংবাদ দেয়।

বিজ্ঞাপন

পরে নিহত হাবিরের বড় বোন রোকেয়া বেগম, ভাই বাবুল, ভাগ্নি আরিফা বেগম তন্নি, ভাতিজা রাকিব মৃধা লাশটি শনাক্ত করেছেন।

নিহত হাবিরের বড় বোন রোকেয়া বেগম জানায়, চাঁদপুর বোনের বাসা থেকে গত ৪ আগষ্ট শনিবার দুপুরে তার বন্ধু মদিনা বাজার এলাকার আঃ রহিমের ফোন পেয়ে বাসা থেকে বের হওয়ার পর আর বাসায় ফিরেনি। পরে আত্নীয় স্বজনের বাসায় খোঁজা-খুঁজি করেও কোন সন্ধান পাইনি আমরা।

অবশেষে গুপ্তের বিলে লাশের কথা শুনে ছুটে এসে দেখি আমার ভাইয়ের লাশ। তিনি জানান, খুনিরা আমার ভাইকে জবাই করে হত্যা করা করেছে।

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা