চুল বাঁধতে হলে

Default User
লাইফস্টাইল ডেস্ক
আপডেটঃ জুলাই ২৮, ২০২১ | ১:৪৭
Link Copied Successfully!

অনেকে গায়ের জোরে ব্যাকব্রাশ করে চুল আটকে রাখতে চান। এ ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো, বেশি দিন এভাবে চুল বাঁধলে কপালের আয়তন বেড়ে যেতে পারে। আর দীর্ঘ সময় চুল বেঁধে রাখলে মাথার তালুতে ঘাম হবেই। আর ঘামের ফলে ময়লা জমবে এবং চুলের ক্ষতি হবে। সুতরাং বলাই যায়, বাঁধার আগে মাথার তালু এবং চুলের প্রস্তুতি জরুরি।

ছবি: পেকজেলসডটকম

ছবি: পেকজেলসডটকম

সাধারণভাবে খেয়াল করলে দেখা যাবে, অনেকেই একটি ভুল হরহামেশাই করেন। তা হচ্ছে পরিষ্কার চুল খুলে রাখেন এবং নোংরা, তেলতেলে চুল বেঁধে রাখেন। কিন্তু বিষয়টি উল্টো হওয়া উচিত। পরিষ্কার চুল খুলে রাখলে তাতে ধুলাময়লা এবং ঘাম জমে দ্রুত ময়লা হয়ে যাবে।

বিজ্ঞাপন

আবার ময়লা বা তেল–চিটচিটে চুল বেঁধে রাখার অর্থ, মাথার তালুর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা। যেমন চুলে ঘাম জমলে অতিরিক্ত ময়লা আটকাবে। পাশাপাশি চুলের গোড়া আলগা হয়ে যেতে পারে। এ কারণে সঠিক নিয়মে চুল বাঁধা প্রয়োজন এবং চুল বাঁধার আগে অবশ্যই চুল পরিষ্কার রাখতে হবে। অর্থাৎ, ভালোভাবে শ্যাম্পু, কন্ডিশনার ব্যবহারের পরই চুল বাঁধা বা স্টাইল করা উচিত।

ছবি: পেকজেলসডটকম

ছবি: পেকজেলসডটকম

অনেকে ভাবেন, অল্প সময়ের জন্য চুল বাঁধলে কী আর এমন ক্ষতি হয়। এই ধারণাও ভুল। মনে রাখতে হবে, যতটা সময় চুল বেঁধে রাখা হবে, ততটা সময় চুলের ডগায় পুষ্টি পৌঁছায় না। চুল বাঁধার আগে অবশ্যই ভালোভাবে চুলের জট ছাড়িয়ে নিতে হবে। জট পড়া চুল বাঁধলে অনেক চুল নষ্ট হতে পারে এবং চুল পড়ার প্রবণতাও বাড়ে।

বিজ্ঞাপন

চুল বাঁধার সময় লক্ষণীয়

হেয়ার স্টাইল নির্বাচনে থাকতে হবে সতর্ক। যেমন চুল খুব টেনে বা উল্টে বাঁধতে হয়, এমন স্টাইল না বাছাই ভালো। একটু হালকা বাঁধনের হেয়ার স্টাইল নির্বাচন করতে হবে।

চুল লম্বা এবং খুব ঘন হলে পনিটেল–জাতীয় হেয়ার স্টাইল করতে পারেন। তবে অনেক বেশি টেনে বাঁধা যাবে না। ববিপিন কম ব্যবহার করা উচিত।

ছবি: পেকজেলসডটকম

ছবি: পেকজেলসডটকম

ছোট বা মাঝারি দৈর্ঘ্যের চুলের জন্য বা পাতলা চুলের জন্য খোঁপা, মেসিবান, পনিটেল, ফ্রেঞ্চব্রেড সবই চলতে পারে। শুধু খেয়াল রাখবেন, ব্যাকব্রাশ যেন বেশি করতে না হয়। চুল নির্দিষ্ট জায়গায় ধরে রাখার জন্য অল্প স্প্রে বা মুজ ব্যবহার করতে পারেন।

যাঁদের স্লিক পনিটেল পছন্দ। তাঁরাও চুল পেছনে বাঁধার সময় আলগা করে বাঁধুন। মাথার সামনের বেবিহেয়ার ঢাকতে সেরাম ব্যবহার করা যেতে পারে।

কিছু কিছু হেয়ার স্টাইল রয়েছে, যার জন্য চুল বেশ শক্ত করে বাঁধার প্রয়োজন হয়। সে ক্ষেত্রে চুলের গোড়ায় অল্প নারকেল তেল লাগিয়ে নিতে পারেন। তবে এই ধরনের হেয়ার স্টাইল ঘন ঘন না করাই ভালো।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু