আইপিএল ফিরছে, চূড়ান্ত সূচি প্রকাশ করল ভারতীয় বোর্ড

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুলাই ২৬, ২০২১ | ১১:৫০
Link Copied Successfully!

ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে মাঝপথে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর দিনক্ষণ চূড়ান্ত হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে জমজমাট ফ্রাঞ্চাইচি টুর্নামেন্টটির বাকি অংশ।

ভেন্যু আগেই চূড়ান্ত ছিল, শুধু দিনক্ষণ নিয়ে ছিল যতসব ঝামেলা। বিভিন্ন দেশের বিদেশি খেলোয়াড়দের পাওয়া যাচ্ছিল না।

বিজ্ঞাপন

এবার দিনক্ষণও চূড়ান্ত করতে সক্ষম হলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

রোববার বিসিসিআইয়ের এক বিবৃতিতে জানা গেল, দিনে দুটি করে ম্যাচ হবে সাত দিন। দুপুরে ও রাতে। দুপুরের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪ টায় এবং পরের ম্যাচটি শুরু হবে রাত ৮ টায়। এভাবে ২৭ দিনে তিন ভেন্যু দুবাই, শারজাহ ও আবুধাবিতে ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

৩১ ম্যাচের মধ্যে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ১৩টি, শারজাহতে হবে ১০টি এবং বাকি ৮টি ম্যাচ হবে আবুধাবির জায়েদ স্টেডিয়ামে।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন আদালতের রায় পেয়েও নিজ জায়গায় থাকতে পারছেন না শাহনাজ ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে ফসল ও ইটভাটার ক্ষতি, স্থবির জনজীবন