
স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বাড়ি ফিরতে মরিয়া মানুষ


বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চলমান বিধিনিষেধ শিথিলের পর বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ। পথে পথে ভোগান্তি আর ঝক্কি-ঝামেলা থাকলেও যেন বাড়ি ফেরার প্রতিযোগিতা চলছে মানুষের মধ্যে। তবে এসব মানুষের কেউ স্বাস্থ্যবিধি মানছেন না। সবার মধ্যেই স্বাস্থ্যবিধির ব্যাপারে সবার মধ্যেই চরম উদাসীনতা ভাব। বৃহস্পতিবার থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হওয়ার পর থেকে মহাসড়কও আগের ব্যস্ত চেহারায় ফিরে গেছে। অপর দিকে আন্তঃনগর ট্রেনে স্বাস্থ্যবিধি মানা হলেও বাস ও লঞ্চে স্বাস্থ্যবিধি রীতিমত উপেক্ষিত। এছাড়া শিমুলিয়া ও পাটুরিয়া ঘাটে নেমেছে মানুষের ঢল।
গাবতলীতে বাড়িফেরা মানুষের অধিকাংশের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা দেখা যায়নি। যাত্রীদের ভিড়ের কারণে সেখানে নেই শারীরিক দূরত্ব। দূরপাল্লার বাসে দুই সিটে একজন করে নেয়া হলেও ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাসে মানা হচ্ছে না এই দূরত্ব। এসব যানে গাদাগাদি করে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। গাবতলী ছাড়াও মহাখালী, সায়েদাবাদসহ বেশিরভাগ টার্মিনালে দূরপাল্লার বাসের জন্য অপেক্ষায় থাকতে দেখা গেছে মানুষকে। অনেক বাস কাউন্টারেও টিকিট না পেয়ে বিকল্প উপায়ে মানুষকে বাড়ি ফিরতে দেখা গেছে।
সূত্র:দৈনিক ইওেফাক


H/N




























