
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২


সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা থেকে যাত্রী নিয়ে চট্টগ্রামে যাওয়ার পথে কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৫ জন।
সোমবার (২৮ জুন) সকাল পৌনে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, করোনা ভাইরাসের ডেল্টা ভেরিয়েন্টসহ সংক্রামণ থেকে রাজধানী ঢাকাকে মুক্ত রাখতে ২২ জুন থেকে দূরপাল্লার গণপরিবহনে নিষেধাজ্ঞা দেয় সরকার। তারপরও রাতেই ছুটে চলে ওইসব দূরপাল্লার গণপরিবহনগুলো। সোমবার ভোরে ঢাকা থেকে ২৩ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয় সিডিএম ট্রাভেলস। সোমবার থেকে সকল গণপরিবহন বন্ধের ঘোষণায় অতিরিক্ত গতিতে গন্তব্যে পৌঁছতে চান্দিনার স্টেশন এলাকার কাছাকাছি এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মহাসড়কের পাশে উল্টে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই ওই বাসের চালক ও হেলপার নিহত হয়। আহত হয় বাসের সুপার ভাইজারসহ আরও ৪ যাত্রী।


H/N



























