ডেলটা ভ্যারিয়েন্ট ৮৫ দেশে ছড়িয়ে পড়েছে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুন ২৫, ২০২১ | ৯:১৭
Link Copied Successfully!

বিশ্বের ৮৫টি দেশে করোনা ভাইরাসের অতিসংক্রামক ডেলটা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আশঙ্কা প্রকাশ করে বলেছে, ডেলটা ভ্যারিয়েন্ট বিশ্ব জুড়ে তাণ্ডব চালাতে পারে। ইতিমধ্যেই ফ্রান্স, জার্মানি এবং ইংল্যান্ডে এই ভ্যারিয়েন্টের কারণে এক ধাক্কায় সংক্রমণ বেড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২২ জুন ডব্লিউএইচও-এর প্রকাশিত কোভিড-১৯ সাপ্তাহিক এপিডেমিওলজিক্যাল আপডেটে বলা হয়েছে, বিশ্বব্যাপী ১৭০টি দেশ বা অঞ্চলে করোনার আলফা ভ্যারিয়েন্ট, ১১৯টি দেশে বেটা ভ্যারিয়েন্ট, ৭১টি দেশে গামা ভ্যারিয়েন্ট এবং ৮৫টি দেশে ডেলটা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ডেলটা—যা এখন বিশ্বব্যাপী ৮৫টি দেশে শনাক্ত হয়েছে এবং নতুন করে অন্যান্য দেশেও রিপোর্ট করা হচ্ছে। এর মধ্যে গত সপ্তাহে ১১টি দেশে শনাক্ত হয়েছে করোনার এই ভ্যারিয়েন্ট।

ডব্লিউএইচও বলেছে, বর্তমান চারটি ভ্যারিয়েন্টকে ‘উদ্বেগজনক’ হিসেবে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এগুলো হলো—আলফা, বেটা, গামা এবং ডেলটা। সংস্থাটি আরো বলেছে, এর মধ্যে আলফা ভ্যারিয়েন্টের চেয়ে বেশি সংক্রামক ভারতীয় ডেলটা ভ্যারিয়েন্ট। যেভাবে এটি ছড়িয়ে পড়ছে তাতে ভবিষ্যতে ‘প্রভাবশালী’ ভ্যারিয়েন্টে পরিণত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) বলেছে, আগামী আগস্টে ইউরোপের দেশগুলোতে আক্রান্তের ৯০ শতাংশের কারণ হতে পারে ডেলটা ভ্যারিয়েন্ট।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘নেচার’-এ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এই ডেলটা ভ্যারিয়েন্টের চেয়ে করোনার আরো শক্তিশালী রূপ আসার সম্ভাবনা কম। বর্তমানে ভারতে যে ডেলটা প্লাস ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা যাচ্ছে, এটি আসলে ডেলটা পরিবারেরই সদস্য বলে মনে করছেন গবেষকরা। বিজ্ঞানীরা বলছেন, আলাদা ভ্যারিয়েন্ট হতে গেলে স্পাইক প্রোটিনে যতটা পরিবর্তন হওয়ার দরকার ডেলটা প্লাসে তা দেখা যাচ্ছে না।
সূত্র:- ইত্তেফাক

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু