কান থেকে কানে ইয়ারফোন, হতে পারে বিপদ!

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুন ২০, ২০২১ | ৭:৩২
Link Copied Successfully!

বন্ধুর সাথে আড্ডায় আমরা কতো কথাই না শেয়ার করি। গালগপ্পের আনন্দের মাঝে প্রিয় কোনো গান গাইতে ও শুনতে পছন্দ করি সবাই মিলে। এমনকি মোবাইলে থাকা কোনো গান বা ইউটিউব থেকে গান শুনতে কখনো কখনো নিজের কান থেকে ইয়ারফোন খুলে পাশে বসা বন্ধুকে দিয়ে দেই।

কিন্তু এমন ভালোলাগার মুহূর্তই ডেকে আনতে পারে ভয়ঙ্কর বিপদ। এমনটাই জানা গেছে একটি গবেষণা থেকে। নিজের ব্যবহার করা ইয়ারফোন অন্যকে দিলে দু’জনেরই ভয়ানক বিপদ ঘটতে পারে। তাই একটা গান শুনে হঠাৎ খুব ভালো লেগে গেলেই পাশের বন্ধুর কানে নিজের ইয়ারফোন খুলে দেবেন না।

সাধারণত, প্রত্যেকেরই কানে খোল তৈরি হয়। কানের ত্বকের মৃত কোষ, তেল, সারা শরীরের ময়লা মিশে তৈরি হয় এই খোল। এ সবের বাইরেও এই খোলের মধ্যে জমা হয় প্রচুর ব্যাকটিরিয়া। অবশ্য এই ব্যাকটিরিয়াগুলো ক্ষতিকারক নয় বরং কানের উপকারই করে। বাইরে থেকে অন্য ক্ষতিকারক ব্যাকটিরিয়ার সংক্রমণও আটকাতে দেয় এগুলো।

কিছুদিন আগে ‘মেডলাইন প্লাস’ নামক এক চিকিৎসাবিজ্ঞান বিষয়ক জার্নালে প্রকাশিত হওয়া গবেষণাপত্রে বলা হয়েছে, এই ইয়ারফোন থেকে ছড়িয়ে পরতে পারে মারাত্মক সংক্রমণ। করোনাকালে তো বটেই, অন্য সময়েও একজনের ইয়ারফোন অন্যের ব্যবহার করা উচিত নয়। কারণ ইয়ারফোনে সব সময়েই অল্প পরিমাণে হলেও আটকে থাকে ব্যবহারকারীর শরীরের জীবাণু। যেহেতু কান থেকে সংক্রমণ অতি দ্রুত মস্তিষ্কে ছড়িয়ে পরতে পারে, তাই এ থেকে বড় বিপদ ঘটে যাওয়ার আশঙ্কা থাকে। এমনই বলা হয়েছে মেডলাইন প্লাসের ওই গবেষণাপত্রে।

বিজ্ঞাপন

সূত:দৈনিক ইওেফাক
H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু