ছেলের বিয়ে দেখে যেতে পারলেন না বাবা!

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২০, ২০২১ | ১২:১৫
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলাস্থ নাগদা গ্রামে ছেলের বিয়ের মিষ্টি কিনতে গিয়ে গত ১৮ জুন রোজ শুক্রবার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন বাবা।

শুক্রবার বিকেলে মৃত ব্যক্তির লাশ দাফন করা হয়। লাশ দাফনের পরই সন্ধ্যায় বাবার পছন্দের মেয়েকে কান্না মাখা চোখে বিয়ে করতে যান ছেলে রুবেল বকাউল।

এলাকাবাসী সূত্রে জানা গেছে,নিহত ওই ব্যক্তির নাম আবুল খায়ের বকাউল। আবুল খায়ের বকাউলের ছেলে রুবেল বকাউলের সঙ্গে একই গ্রামের মজিব প্রধানের মেয়ের বিয়ের দিন ঠিক করা হয়। শুক্রবার দুপুরে ছেলের বিয়ের বাজার (মিষ্টি) কিনতে একটি অটোবাইকে মতলব বাজারের উদ্দেশে রওনা হন বাবা খায়ের বকাউল।

বিজ্ঞাপন

পথে দগরপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি ছিটকে নসিমনের নীচে চাপা পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে মতলব সরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশংকাজনক দেখে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। অতঃপর বিকেলেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরিবারের লোকজন তার লাশ নিজ বাড়িতে দাফন করেন। এদিকে লাশ দাফন করার পর সন্ধ্যার মধ্যেই রুবেল বকাউল কান্না মাখা চোখে তার বাবার পছন্দের মেয়েকে বিয়ে করে ঘরে তোলেন।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা