৯৯৯ কল, ময়লার স্তুপ থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ৯, ২০২১ | ৭:৩৬
Link Copied Successfully!

ফরিদগঞ্জ পৌর এলাকার ময়লার ভাগাড় থেকে এক নবজাতকের ফেলে যাওয়া মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকালে শহরের রূপসা রাস্তার মোড় এলাকায় এই মৃতদেহ পড়ে থাকতে দেখে লোকজন। জানা গেছে, পৌর এলাকার রূপসা রাস্তার মোড়ে উপজেলা মৎস্য অফিসের পাশে কৃষি বিভাগের জমির উপর পৌর কর্তৃপক্ষ বাজারের ময়লা আবর্জনা ফেলে। একই সাথে আশপাশের হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেরও আবর্জনা এখানে ফেলা হয়।

বুধবার বিকালে ওই ময়লার ভাগাড়ে জনৈক জাহাঙ্গীর একটি নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে ৯৯৯ ফোন দেন। পরে ফরিদগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে ।

বিজ্ঞাপন

স্থানীয় লোকজন জানায়, মূলসড়কের পাশে কৃষি বিভাগের জমির উপর দীর্ঘদিন ধরেই পৌর এলাকার ময়ল আবর্জনা ফেলা হয়। একই সাথে আশপাশে অবস্থিত হাসপাতাল, ডায়গনস্টিক সেন্টার ও হোটেল গুলোর ময়লা এখানে ফেলা হয়। হয়তোবা রাতের আঁধারে কে বা কারা নবজাতকটি এখানে ফেলে গেছে।

ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লক্সের আরএমও ডা: কামরুল হাসান জানান, এটি সম্পূর্ণ নীতি বিবর্জিত কাজ। বিষয়টি খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া প্রয়োজন। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, ৯৯৯ ফোন দিয়ে স্থানীয় লোকজন জানালে নবজাতকের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য চাঁদপুর পাঠানো হয়।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন