
যে শর্তে চালু হচ্ছে হোটেল-রেস্তোরাঁ
Link Copied Successfully!


কোভিড-১৯ সংক্রমণ রোধে চলমান লকডাউনের বিধি নিষেধ কিছুটা শিথিল করেছে সরকার। নতুন দুটি শর্ত যোগ করে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। নতুন বিধিনিষেধ অনুযায়ী, দীর্ঘদিন বন্ধ থাকার পর শর্তসাপেক্ষে চালু হচ্ছে হোটেল, রেস্তোরাঁ।
রোববার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন অধিশাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আন্তঃজেলাসহ সব যানবাহন চলাচল করবে অর্ধেক যাত্রী নিয়ে। তবে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।


হোটেল, রেস্তোরাঁ ও খাবার দোকান খুলে দেওয়া হবে। তবে আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতা সেবাগ্রহণ করতে পারবেন।
সূত্র: যুগান্তর
H/N




























