ফরিদগঞ্জে বিষ প্রয়োগ করে পুকুরের মাছ নিধন

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ২৫, ২০২১ | ৯:১১
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরে এক ধরনের বিষ দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।শনিবার (২৪ এপ্রিল)সন্ধ্যা উপজেলা খাজুরিয়া গ্রামের ইসমাইল তালুকদারের পুকুরে এ ঘটনা ঘটানো হয়। এতে ওই মাছ চাষির লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সম্প্রতি ওই এলাকায় দুর্বৃত্তরা রাতের আধারে মাছ নিধনসহ চুরি ডাকাতি করে যাচ্ছে।

ক্ষতিগ্রস্ত ইসমাইল বলেন,নিজেদের পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করেছিলাম। রেনু পোনা, খাদ্য ক্রয়সহ এ পর্যন্ত প্রায় ৫০ /৬০ হাজার টাকা খরচ করেছি। আশা ছিল আর কিছুদিন পরে মাছ বিক্রির মাধ্যমে লক্ষাধিক টাকা আসবে। কিন্ত শনিবার সন্ধ্যায় কে বা কারা বিষ দিয়ে পুকুরের সব মাছ মেরে দিয়েছে। পুকুরে নেমে বিষের বোতলও পাওয়া গেছে। কে এমন ক্ষতি করেছে তা আমি দেখিনি। ফলে কারও বিরুদ্ধে আমার অভিযোগও নেই।

স্থানীয় ইউপি সদর্স্য শাহ আলম কিরন জানান,ইসমাইল তাদের গ্রামের মধ্যে একজন পরিশ্রমী ও সৎ মানুষ। এমন সহজ সরল মানুষের কেউ ক্ষতি করতে পারে এটা ভাবাও যায় না। পুকুরের মাছ দেখে এটা এক ধরনের নৃশংসতা মনে হয়েছে।

বিজ্ঞাপন

খাজুরিয়া এলাকার সুশীল সমাজ মনে করছে অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যাচ্ছে, এ কারণে এ ধরনের অপরাধ বেড়েই চলেছে। অপরাধীদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা না করতে পারলে, তারা আরও বড় ধরনের অপরাধ সংগঠিত করবে বলে আশঙ্কা করছে তারা।

রবিবার সকালে ফরিদগঞ্জ থানাকে খবর দিলে এ এস আই বরকত উল্লা ঘটানাস্থল পরিদর্শন করেন।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদ হোসেন বলেন,বিষ দিয়ে মাছ নিধনের ব্যাপারে এখনও কোনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা