হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ককে হেফাজত ইসলামের হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা ও প্রতিবাদ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ১৮, ২০২১ | ৮:০৮
Link Copied Successfully!

হেফাজত ইসলামের সমর্থক কর্তৃক হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবালকে গলাকেটে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

রোববার দুপুরে হাজীগঞ্জ রোটারী ক্লাবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ হাজীগঞ্জ উপজেলা শাখা আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল।

এ বিষয়ে হাজীগঞ্জ থানা হেফাজত ইসলামের হুমকির প্রতিবাদে ১৫ এপ্রিল একটি সাধারণ ডায়েরি করা হয়। মাসুদ ইকবালের পক্ষে থানায় অভিযোগ হাজীগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ওমর ফারুক খাঁন।

বিজ্ঞাপন

অভিযোগে বলা হয়, আখেরাত নামে একটি ফেসবুক পেইজ আইডি ও মোবাইল নম্বরে গলাকেটে হত্যার হুমকী দেয়া হয়েছে।

হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আল আজাদের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে এই সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চাঁদপুর জেলা শাখার যুগ্ন আহবায়ক ঝন্টু দাস।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য নাজমুল আহসান নয়ন, নজরুল ইসলাম, আমিনুল হক বাবলু, ওমর ফারুক খান, লোটাস মো. দেলোয়ার হোসেন, মাসুদ হোসেন, ইউসুফ প্রধানীয়া সুমন, একে শামীম, কামাল হোসেন বেপারী, জসিম উদ্দিন, আবু নাসের সুমন, মনির হোসেন, শ্যামল চন্দ্র দাস, বাদল হোসেন, জসিম উদ্দিন, মুনছুর আহম্মেদ বিপ্লব, হাবিবুর রহমান, ইব্রাহিম খান রনি, সাখাওয়াত হোসেন, মো.শাহনেওয়াজ মুন্সী, এসআইকে মজুমদার তুষার, ইলিয়াস আলী মোল্লা ও মোহাম্মদ শাহিন আলম মুন্সী প্রমুখ।

বিজ্ঞাপন

এছাড়া শাহরাস্তি নির্বাচনী আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তমের ছোট বোনের জামাতার মৃত্যুতে শোক প্রকাশ ও দোয়া অনুষ্ঠিত হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন