করোনায় আক্রান্ত জনপ্রিয় অভিনয়শিল্পী রিয়াজ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ২, ২০২১ | ৫:২২
Link Copied Successfully!

মুম্বাইয়ে শুটিংয়ে যাবেন রিয়াজ। সেখানে তাঁর অংশ নেওয়ার কথা ‘বঙ্গবন্ধু’ ছবির শুটিংয়ে। যাওয়ার সব প্রস্তুতি শেষ, বাকি শুধু করোনা পরীক্ষার ফল জানা। দেশ ত্যাগ করার আগে করোনা পরীক্ষা করার নিয়ম করা হয়েছে। পরীক্ষার ফল হাতে এলে রিয়াজ জানতে পারেন, তাঁর কোভিড-১৯ পজিটিভ। আপাতত শুটিংয়ে ভারত যাওয়া হচ্ছে না রিয়াজের।

বাসায় চিকিৎসা নিচ্ছেন রিয়াজ। আজ শুক্রবার দুপুরে রিয়াজ  তাঁর করোনায় আক্রান্তের দুঃসংবাদটি জানান। ২৮ মার্চ রাজধানীর একটি হাসপাতালে কোভিড-১৯ টেস্ট করান রিয়াজ। পরদিন ২৯ মার্চ রিপোর্ট হাতে পান। এরপর বাসায় চিকিৎসা নিতে শুরু করেন জনপ্রিয় এই অভিনয়শিল্পী।

সে রকম কোনো উপসর্গ দেখা যায়নি রিয়াজের। এটা করোনার নতুন একটা ধরন, যেটায় কোনো উপসর্গ নেই। রিয়াজ জানান, স্বাদ, গন্ধ সবই পাচ্ছেন। তিনি বলেন, ‘আমার সমস্যা হচ্ছে, শরীরে প্রচণ্ড ব্যথা। দুর্বলতাও আছে। ফুসফুস সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হচ্ছে। তবে খাওয়া-দাওয়া স্বাভাবিকভাবে করতে পারছি।’

বিজ্ঞাপন

ভক্ত ও দেশের মানুষের উদ্দেশে করোনা আক্রান্ত রিয়াজ বলেন, ‘দেশে করোনা এখন ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে। আপনারা সতর্ক থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। নিজের সুরক্ষা নিশ্চিত করুন, তাতে পাশের জনও সুরক্ষিত থাকবে। আমি বলব, এটা খুবই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা, এই অবস্থায় প্রত্যাশিত চিকিৎসাসেবাও পাওয়া মুশকিল। তাই আবারও বলছি, সাবধান থাকুন, সুরক্ষিত থাকুন।

সূত্র:প্রথম আলো

h/n

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু