লস অ্যাঞ্জেলেসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৮, ২০২০ | ৫:৩৮
Link Copied Successfully!

দেশ ও দেশের বাইরের বিভিন্ন অঞ্চলের মতো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসেও মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে স্বদেশের মুক্ত চত্বরে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে প্রবাসী বাংলাদেশিরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

রাত ১০টা থেকে অনুষ্ঠানের সূচনা হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা তীব্র শীত উপেক্ষা করে উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানস্থলে জড়ো হতে শুরু করেন। দুই ঘণ্টা ধরে চলে আলোচনা পর্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনায় বক্তারা ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের স্বার্থে সব বাঙালিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

দেশের মতো প্রবাসেও বাংলাদেশিদের মধ্যে অনৈক্য ও বিভেদের ধারা অব্যাহত থাকায় সাধারণ মানুষ তাদের প্রবল হতাশার কথা জানান। আলোচনা পর্ব শেষে শুরু হয় কবিতা পাঠ ও দেশাত্মবোধক গানের অনুষ্ঠান। ঘড়ির কাঁটায় ১২টা বাজতেই শুরু হয় শহীদ মিনারের বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন। লিটল বাংলাদেশ, লস অ্যাঞ্জেলেস আওয়ামী লীগ, স্বেচ্ছা সেবক লীগ, বাংলাদেশ বুদ্ধিস্ট সোসাইটি অফ ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস আনন্দ মেলাসহ সর্বস্তরের সাধারণ মানুষ ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তাদের কণ্ঠে ছিল একুশের সেই অমর সংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কী ভুলিতে পারি।’ এরপর ভায়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিজ্ঞাপন

তবে আমন্ত্রণ জানানো হলেও লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসের কোনো প্রতিনিধি অনুষ্ঠানে আসেননি। এ নিয়ে সাধারণ মানুষ ও অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে বেশ ক্ষোভ লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ