ট্রাকের ধাক্কায় ট্রাক্টরচালক নিহত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৩, ২০২১ | ৪:০২
Link Copied Successfully!

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ড্রামট্রাকের ধাক্কায় এক ট্রাক্টরচালক নিহত হয়েছেন।

নিহত ট্রাক্টরচালক নুর ইসলাম শায়েস্তাগঞ্জ পৌর এলাকার চরনুর আহমদ গ্রামের মৃত আজগর আলীর ছেলে।

জানা যায়, বেলা ১১টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর নামক স্থানে নতুন ব্রিজগামী পল্লী বিদ্যুতের খুঁটিবাহী ট্রাক্টরকে পেছন দিক থেকে একই পথগামী বালুবাহী ড্রামট্রাক ধাক্কা মারে। এতে ট্রাক্টরচালক নুর ইসলাম ও ড্রামট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মী ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান।

বিজ্ঞাপন

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ট্রাক্টরচালক নুর ইসলাম মারা যান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর মহাসড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পরে হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।

সুত্র:যুগান্তর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব