গ্রামীণ ব্যাংকের নারীকর্মীকে জিম্মি করে টাকা ছিনতাই

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট লেখা
আপডেটঃ মার্চ ২২, ২০২১ | ১১:৪০
Link Copied Successfully!

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর আলী মার্কেট এলাকায় দিনের বেলায় প্রকাশ্যে গ্রামীণ ব্যাংকের এক নারী মাঠকর্মীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ৮০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২২ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার হাওয়া ওই নারীর নাম নূর বেগম। তিনি বাবুগঞ্জ উপজেলার রহমতপুর গ্রামীণ ব্যাংক শাখার মাঠকর্মী।

বিজ্ঞাপন

হাওয়া নূর বেগম জানান, সকালে তিনি উপজেলার চাঁদপাশা ইউনিয়নে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ঋণগ্রহীতাদের কাছ থেকে মাসিক কিস্তির ৮০ হাজার টাকা সংগ্রহ করেন। এরপর দুপুরে একটি ভ্যানে করে রহমতপুর ব্যাংকে ফিরছিলেন। আলী মার্কেট সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে করে তিনজন ব্যক্তি এসে তাদের পথরোধ করেন। তাদের হাতে রামদাসহ ধারালো অস্ত্র ছিল। এসময় দুজন ধারালো অস্ত্রের মুখে তাকে জিম্মি করেন। আরেকজনের হাতে থাকা রামদা দিয়ে ভ্যানচালককে আঘাত করার চেষ্টা করেন। একপর্যায়ে তারা তার কাছ থেকে ৮০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। এসময় ভ্যানে থাকা অন্য যাত্রী চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে আসার আগেই তারা মোটরসাইকেলে করে পালিয়ে যান।

বিজ্ঞাপন

 

 

 

 

রহমতপুর গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুজিবুর রহমান জানান, মাঝে মধ্যে ওই এলাকায় ছিনতাইয়ের খবর পাওয়া যাচ্ছিল। তবে দিনের বেলায় প্রকাশ্যে ছিনতাই ঘটনা ঘটবে, এ আশঙ্কা ছিল না। ছিনতাইয়ের ঘটনাটি বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশকে অবহিত করা হয়ছে।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা