স্বর্ণের মূর্তি বিক্রির প্রতারণা, বরখাস্ত কনস্টেবলসহ গ্রেফতার,৪

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২২, ২০২১ | ১১:৩২
Link Copied Successfully!

বগুড়ার শেরপুরে নকল স্বর্ণের মূর্তি বিক্রির নামে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতে এসে অপহরণ হওয়া এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে সদ্য বরখাস্ত হওয়া কনস্টেবলসহ অপহরণকারী চক্রের তিন সদস্যকেও গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২২মার্চ) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত রোববার (২১মার্চ) সকালের দিকে পুলিশ অভিযান চালিয়ে গাড়ীদহ বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। এছাড়া নানা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত। এরই ধারাবাহিকতায় শামীম নকল স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণার মাধ্যমে মোশারফের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনা করেন। সে অনুযায়ী নকল স্বর্ণের মূর্তি নিয়ে শেরপুরের গাড়ীদহ দশমাইল এলাকায় আসেন। কিন্তু তার কথায় সন্দেহ তৈরি হয়।

বিজ্ঞাপন

পরে শামিমকে অপহরণ করা হয়। ওই এলাকার একটি বাড়িতে আটকে রেখে তার পরিবারের কাছে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে মুক্তিপণের টাকা নিয়ে ভাই লিমন এলে তাকেও আটকে রাখা হয়। গোপনে ঘটনাটি পুলিশ জানতে পেরে চক্রটিকে ধরতে অভিযানে নামে। একপর্যায়ে গাড়ীদহ ও বনমরিচা এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের হেফাজতে থাকা একটি নকল স্বর্ণের মূর্তি, একটি মোবাইল ফোন সেট, একটি ব্লেড, মোবাইলের নয়টি সিম কার্ড উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব