রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়েছে কয়েক শ ঘর

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২২, ২০২১ | ৭:১১
Link Copied Successfully!

কক্সবাজারের উখিয়ার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভানো যায়নি। ফায়ার সার্ভিসের উখিয়া, রামু, টেকনাফ ও কক্সবাজার স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে।

আজ সোমবার বেলা তিনটার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থীশিবিরে আগুন লাগে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কয়েক শ ঘর পুড়ে গেছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

কক্সবাজারের ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের দল। পাশের ব্লক থেকে লোকজন সরিয়ে নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

রোহিঙ্গা নেতা মোহাম্মদ রফিক ও মোহাম্মদ আবদুল্লাহ জানান, বিকেলের দিকে আগুন লাগার পর দ্রুতই তা ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

শরণার্থী ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসনের অতিরিক্ত কমিশনার মো. সামছু-দৌজা নয়ন বলেন, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুপুরে আগুনের সূত্রপাত। আগুন এখনো জ্বলছে। তবে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস, পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), উপজেলা নির্বাহী কর্মকর্তা সবাইকে জানানো হয়েছে। দ্রুত আগুন নেভানোর জন্য সবাই একযোগে কাজ করছেন। এখনো পর্যন্ত কী পরিমাণ রোহিঙ্গাদের বসতির ক্ষতি হয়েছে, তা জানা যায়নি।

উখিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গাজী সালাহ উদ্দিন জানান, উখিয়া বালুখালী ক্যাম্পে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ স্থানীয় লোকজন কাজ করছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা