
হাজীগঞ্জ বাজারে করোনা প্রতিরোধে পুলিশের সচেতনতা ও র্যালি


করোনায় সাধারণ মানুষের মধ্যে মাস্ক পড়া নিশ্চিত করতে হাজীগঞ্জ থানা পুলিশ প্রচারণামূলক কর্মসূচি পালন করেছে।
এ উপলক্ষে রবিবার বিকালে হাজীগঞ্জ বিশ্বরোড আল-আরাফাহ বাস কাউন্টার সংলগ্নে “মাস্ক পড়ার অভ্যাস কোভিডমুক্ত বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে প্রচারণামূলক র্যালিটি বিশ্বরোড থেকে কিউসি টাওয়ার পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে।
কর্মসূচি পালনকালে জনসাধারণকে মাস্ক পড়ান অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো: আবদুর রহিম, হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল সোহেল মাহমুদ, হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ, ট্রাফিক ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি
মাস্কবিহীন পথচারীদের মাস্ক পড়িয়ে দেন ও হ্যান্ডসেনিটাইজার দিয়ে স্প্রে করা হয়।
হাজীগঞ্জ সার্কেল সোহেল মাহমুদ বলেন, বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না। নিজে বাঁচুন, নিজের পরিবারকে বাঁচান। মাস্ক বিহীন রাস্তাঘাটে চলবেন না। জনসমাগম এড়িয়ে চলতে হবে। মাস্ক ও হ্যানসেনিটাইজার ব্যাবহার করার আহবান জানানো হয়।
ওইসময় উপস্হিত ছিলেন, হাজীগঞ্জ থানার ওসি তদন্ত ইব্রাহিম খলিল, সেকেন্ড অফিসার মোশাররফ হোসেন, উপ-পরিদর্শক জয়নাল আবেদীন, এসআই মাসুদ সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।




























