ডাকাতি করতে গিয়ে মসজিদ কমিটির সভাপতি আটক

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৮, ২০২১ | ১১:৩৯
Link Copied Successfully!

মিল্লার তিতাসে বাসায় ডাকাতি করতে গিয়ে মসজিদ কমিটির সভাপতি হাতেনাতে আটক হয়েছে। পুলিশের তালিকা অনুসারে আটক ব্যক্তি কুমিল্লার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ডাকাত সদস্য শরীফ আহম্মেদ সরকার এর আগে অস্ত্রসহ কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়। তার বিরুদ্ধে কুমিল্লার তিতাস থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

শরীফ আহম্মেদ সরকারের বাড়ি তিতাস উপজেলার কৈয়ারপাড় রায়পুর গ্রামে। সে এলাকায় চিহ্নিত ডাকাত সদস্য। স্থানীদের ভয়ভীতি দেখিয়ে শরীফ তার রায়পুর গ্রামের জামে মসজিদের সভাপতি হয়েছেন বলে জানান ২নং জগতপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান।

তিনি জানান,শরীফ স্থানীয়দের জন্য একজন ভয়েঙ্কর নাম। সে শুধু তিতাসে নয়,কুমিল্লার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। রায়পুর জামে মসজিদের সভাপতি হয়েছেন মসজিদের মুসল্লি ও স্থানীদের ভয়ভীতি দেখিয়ে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ মার্চ) রাতে তিতাসের নারান্দিয়া ইউনিয়ন ফ্রেন্ডস কাবের সভাপতির বাসায় ডাকাতি করতে গেলে শরীফকে জনতা হাতেনাতে আটক করে। পরে পুলিশে সোপর্দ করে। তার সঙ্গে থাকা ডাকাত দলের ৭-৮ সদস্য পালিয়ে যায়।

তিতাস থানার ওসি সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম বলেন, আটককৃত ডাকাত শরীফ কুমিল্লার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। রাতে ডাকাতির ঘটনায় আটকের ঘটনায়ও মামলা প্রক্রিয়াধীন।

শরীফের দেওয়া তথ্যমতে পুলিশ আরও একজনকে আটক করেছে বলে জানা গেছে। তবে পুরো টিমকে ধরার কৌশল হিসেবে এখনই তার নাম পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু