আউলিয়ায়ে কেরামগণের পথই সিরাতাল মুস্তাকিম

Default User
ইসতিয়াক জামান নাফিজ
আপডেটঃ ফেব্রুয়ারি ৭, ২০২১ | ৩:২১
Link Copied Successfully!

মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আওলাদে রাসুল (দ)শাহসূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন,
মানবজাতিকে সুপথে পরিচালিত করার জন্য মহান আল্লাহ্ যুগে যুগে অগণিত নবী রাসুল (দ) প্রেরণ করেছেন।
মানুষকে আল্লাহ্ ও রাসুল (দ)এর নির্দেশিত পথে নিয়ে আসার জন্য আল্লাহর অলিগণ প্রিয় নবিজীর (দ) প্রতিনিধির ভূমিকায় অবতীর্ণ।
সূরা ফাতিহায় আমরা যে সিরাতাল মুস্তাকিম বা সরল পথের অনুসন্ধান করছি, সেই পথই হলেন আল্লাহর অলিগণ। আউলিয়ায়ে কেরামগণ পৃথিবীর যাবতীয় হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা পরিহার করে মানুষকে ইসলামের পথে আহবান করেন।
তাই তারা সর্বদাই মহান আল্লাহ্ ও রাসুল (সা) সান্নিধ্যে অবস্থান করেন। সাধারণ মানুষের জন্য তারা পরিণত হন আল্লাহর অফুরন্ত রহমত প্রাপ্তির উৎসস্থলে।
আউলিয়ায়ে কেরামগণের জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে আমরাও মহান আল্লাহর সন্তুষ্টির
অধিকারী হতে পারি।
সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী আরো বলেন, বর্তমানে আমরা এক ক্রান্তিলগ্ন অতিক্রম করছি। এ কঠিন সময়ে ঈমান ও আক্বিদাকে সুরক্ষিত রাখা দুরূহ হয়ে উঠেছে। একমাত্র মুক্তির দিশা আউলিয়ায়ে কেরামগণের দরবার। যেখানে প্রকৃত ইসলামের স্বকীয়তা অক্ষুণ্ণ থাকবে চিরকাল।
৬ ফেব্রুয়ারী রাতে চট্টগ্রামের পটিয়া উপজেলায় ৭নং জিরি ইউনিয়নের সাঁইদাইর হযরত হজ্জা ফকির শাহ্ (রঃ) এর বার্ষিক ওরশ শরীফ ও”পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ) মাহ্ফিল” এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলহাজ আবুল হাসেম মেম্বারের সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন, ৭নং জিরি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম, মাওলানা নাসিরউদদীন আল কাদেরী, মাওলানা আবু তালেব, মইনীয়া যুব ফোরামের সাধারণ সম্পাদক, শাহ্ মোহাম্মদ আসলাম হোসাইন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন