
সরকার ক্রিড়া ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে- ডা: হারুন অর রশিদ সাগর
Link Copied Successfully!

পূর্ব-দক্ষিন ধানুয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন এবং জয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দিচ্ছেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা.হারুন অর রশিদ সাগর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলার ৯ নং গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর চেয়ারম্যান সোহেল চৌধুরী,দৈনিক চাঁদপুর সংবাদ প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ সাবেক অধ্যাক্ষ রুহুল আমিন। উপস্থাপনা করেন প্রভাসক আব্দুল হান্নান । উক্ত খেলায় অংশগ্রহণ করেন পূর্ব ধানুয়া একাদশ ও দক্ষিণ ধানুয়া একাদশ। পূর্ব ধানুয়া একাদশে খেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আশরাফুল ইসলাম। ব্যাটিং করে আশরাফুল ইসলাম ৭১ রানে অপরাজিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা: হারুন অর রশিদ সাগর বলেন,
প্রত্যান্ত গ্রামের মধ্যে এতো হাজার হাজার মানুষের উপস্থিতিতে প্রানবন্ত চমৎকার একটি ফাইনাল খেলা উপভোগ করলো এলাকার শান্তিপ্রিয় মানুষ জন । আমাদের জাতীয় দলের ক্রিকেটার আশরাফুল ইসলাম চমৎকার খেলেছেন ম্যাচে। তরুন প্রজন্মের কাছে অনুরোধ তারা জেনো মাদক মুক্ত থাকে এবং এই ধরনের খেলাধুলার আয়োজনের সাথে থাকে।
আমরা একটি সুন্দর ফরিদগঞ্জ বিনির্মানে সবাই ঐক্যবদ্য ভাবে কাজ করে যাবো। জননেত্রী শেখ হাসিনার সরকার ক্রিয়া ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে, আমরা এখন বিশ্বের দরবারে ক্রিকেটে একটি পরিচিত দেশ। আমাদের এই ক্রিকেটের মাঠে থেকে হয়তো আগামীর আশরাফুল ইসলাম তৈরি হবে।




























