অ্যাকাউন্ট ডিলিট করা মানুষেরা আবার ফিরছেন ফেইসবুকে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৮, ২০২০ | ৪:৩২
Link Copied Successfully!

করোনা ধাক্কায় নিঃসঙ্গ জীবন-যাপন করা মানুষেরা আবার পৃথিবীর বৃহত্তম সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ফিরতে শুরু করেছেন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট একটি প্রতিবেদনে বেশ কিছু ‘স্বঘোষিত বিখ্যাত’ ফেইসবুক বিরোধীর ফেরার কথা জানিয়েছে, যারা কয়েক বছর আগে অ্যাকাউন্ট ডিলিট করে দেন।

যুক্তরাজ্যভিত্তিক রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকা ফেইসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বাণিজ্যিকভাবে ব্যবহার করায় দুই তিন বছর আগে প্রযুক্তি জগতে হইচই শুরু হয়। সেই দিনগুলোতে মার্কিন টেকনিক্যাল অ্যাকাউন্ট ম্যানেজার ৪৭ বছর বয়সী স্কট মরিসন অন্তর্জাল দুনিয়ায় বেশ পরিচিতি পান। ফেইসবুক বিরোধী প্রচারণা চালিয়ে এক সময় নিজের অ্যাকাউন্ট ডিলিট করে দেন।

সেই স্কট মরিসন চলতি মাসের শুরুতে আবার ফেইসবুক ব্যবহার শুরু করেছেন। খুলেছেন নতুন একটি অ্যাকাউন্ট। মূলত কভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার পর সঙ্গনিরোধ থাকা অবস্থায় অনেকটা বাধ্য হয়ে এই মাধ্যমে তাকে ফিরতে হয়েছে।

বিজ্ঞাপন

‘প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ করতে হলে ফেইসবুকের আসলে বিকল্প নেই,’ মরিসন বলছেন, ‘একসঙ্গে অনেক পরিচিত মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে আমি ফেইসবুকে ফিরেছি।’

সিনেট জানিয়েছে, মরিসনের মতো প্রায় অর্ধশত ফেইসবুক-বিরোধী মানুষ লকডাউনের সময় নতুন অ্যাকাউন্ট ব্যবহার শুরু করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা