২২ জানুয়ারি মোহনপুর পর্যটনকেন্দ্র উদ্বোধন

Default User
কামরুজ্জামান হারুন
আপডেটঃ জানুয়ারি ২১, ২০২১ | ১১:৪২
Link Copied Successfully!
২২ জানুয়ারী শুক্রবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হচ্ছে বেসরকারী ভাবে নির্মিত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটনকেন্দ্র । উদ্বোধন অনুষ্ঠানকে সামনে রেখে বুধবার (২০ জানুয়ারী) সকালে প্রেস ব্রিফিং করেন কর্তৃপক্ষ।
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন- মোহনপুর পর্যটন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কাজী  মিজানুর রহমান। তিনি বলেন, পর্যটন কেন্দ্রটির অবকাঠামো নির্মাণ কাজ শেষের পথে।
উপজেলায় ইকো-ট্যুরিজমের ব্যাপক সম্ভাবনা দেখছেন এ পর্যটন শিল্প। প্রাকৃতিক নয়নাভিরাম সৌন্দর্যের জন্য ভ্রমণ পিপাসুদের কাছে পছন্দের আরেক নাম হতে যাচ্ছে মেঘনা তীরে মোহনপুর পর্যটন লিমিটেড। সমুদ্রকে যারা প্রাকৃতিক কূলে কিছুটা সময় কাটাতে চান, তারা এখানে পাবেন নতুন অভিজ্ঞতা।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই প্রধান, সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদার, মোহনপুর পর্যটন লিমিটেড এর পরিচালক কাজী মাহবুবুর রহমান, কাজী মতিউর রহমান’সহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মোহনপুর পর্যটন শিল্পটি ৬০ একর আয়তনে বিস্তীর্ণ এলাকা নিয়ে ছড়িয়ে পড়ছে প্রাকৃতিক অলংকার। পর্যটন বীচ ও মেঘনার তীরে বসে বিশাল সাগরের ঢেউ যেমন উপভোগ করা যায় তেমনি দেখা যায় সূর্যাস্ত। যেখানে চাঁদ আর সূর্য অপরূপ সৌন্দর্য দেখা যায় একই জায়গা থেকে। পূর্ণিমার চাঁদের আলোয় ভেসে যায় মোহনপুর পর্যটন কেন্দ্রটি।
মোহনপুর পর্যটনকেন্দ্র লি: ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. মিজানুর রহমান বলেছেন, ভ্রমন ও পিপাসুদের আকৃষ্ট করার জন্য পর্যটনের মূল ফটকে থাকবে ইলিশের বাড়ি চাঁদপুর, ইলিশের বড় প্রতিচ্ছবি। শিশু এবং প্রাপ্ত বয়স্কদের জন্য পার্ক, বিভিন্ন রাইড, থ্রি-স্টার ও ফাইভ স্টার মানের হোটেল, রেস্ট হাউজ, কেন্টিন, পিকনিক স্পোর্ট, নৌকা ভ্রমন, মিনি শিশু পার্ক, রিভার ড্রাইভ, সুইমিং পুল সহ খেলার মাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসব পালনে ৫ হাজার আসনের উন্মুক্ত মঞ্চ। এছাড়াও এ পর্যটন কেন্দ্রে অত্যাধুনিক মার্কেট, ওয়াচ টাওয়ার এবং দূর পাল্লার লঞ্চের জন্য পল্টনের ব্যবস্থা এবং পর্যটকদের জন্য প্রাথমিক স্বাস্থ্য সেবা সহ ২৪ ঘন্টায় সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা।
এখানে শুধু বিনোদন নয় চাঁদপুর জেলা সহ আশেপাশের এলাকার মানুষের জন্য কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে এবং পর্যটন ঘিরে নতুন জীবন জীবিকা শুরু করছে অনেকেই।
পর্যটন কেন্দ্রে ঘুরতে আসা পর্যটকরা এখানে এসে তারা কক্সবাজার ও কুয়াকাটার মত আনন্দ উপভোগ করতে পারবে।
মোহনপুর পর্যটনকেন্দ্র লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. মিজানুর রহমান আরো বলেন, চাঁদপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি বিনোদন কেন্দ্র। সেই লক্ষেই মোহনপুর পর্যটন কেন্দ্রটি বাস্তবায়ন হচ্ছে। দেশের বৃহৎ অত্যাধুনিক আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রটির অবকাঠামো নির্মাণ কাজ প্রায় শেষের পথে। ২২ জানুয়ারি পর্যটন কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন