শরীরের পুষ্টি চাহিদা হেলদি কোয়ারেন্টাইন

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৮, ২০২০ | ৪:২৪
Link Copied Successfully!

মহামারী করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বজুড়ে ঘরবন্দী মানুষ। জিমে যাওয়া বন্ধ, অনেকের আবার ফুরিয়ে যাচ্ছে মজুদ করা খাবার। কোয়ারেন্টাইনে থাকাকালীন শুধু খেলেই হবে না, ভাবতে হবে স্বাস্থ্যকর ডায়েটের কথাও। পূরণ করতে হবে শরীরের পুষ্টি চাহিদা।

এই সময়ে পাঁচ প্রকারের খাবারে পুষ্টি চাহিদা পূরণ সম্ভব বলে মনে করেন ক্লেমসন বিশ্ববিদ্যালয়ের ফুড সাইন্স অ্যান্ড হিউমেন নিউট্রিশন ব্যাচলর, ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলিনা কমিউনিটি’র ডায়াবেটিক ইনটার্ন চিকিৎসক জ্যাকলিন পেসিয়ারোনি।

ফল: হিমায়িত, টাটকা বা ফলের জুসও হতে পারে। আঙ্গুর জাতীয় হিমায়িত ফল দিয়ে ভালো স্মুদি তৈরি করা যায়। এতে পর্যাপ্ত ভিটামিন ও খনিজ উপাদান পাওয়া যায়। যা দীর্ঘদিন কোয়ারেন্টাইনের সময় পুষ্টি চাহিদা পূরণের ভালো উৎস হতে পারে।

বিজ্ঞাপন

তরল জাতীয় ফলের মেয়াদ ২ বছর পর্যন্ত থাকে এবং হিমায়িত খাবার নয় মাস পর্যন্ত ভালো থাকে।

শাকসবজি: ফলের মতোই সবজিও হিমায়িত, টাটকা অথবা তরল জাতীয় হতে পারে। হিমায়িত সবজি্তেও প্রায় শতভাগ পুষ্টিউপাদান বিদ্যমান থাকে। তবে কোনোকিছু না থাকার চেয়ে তরল জাতীয় সবজি থাকা ভালো। তরলজাতীয় সবজি বাছাইয়ের ক্ষেত্রে সোডিয়ামের পরিমাণ যেন কম থাকে তা নিশ্চিত করতে হবে। অবশ্য রান্নার আগে পানিতে ভিজিয়ে রাখতে সোডিয়ামের পরিমাণ কমে আসবে।

তরল জাতীয় সবজি দুই থেকে পাঁচ বছর মেয়াদ থাকে আর হিমায়িত সবজির মেয়াদ এক বছর পর্যন্ত।

বিজ্ঞাপন

প্রোটিন: প্রোটিনের কথা চিন্তা করলেই মনে আসে চিকেন ব্রেস্ট বা স্টিক। খাদ্যতালিকায় নানাভাবেই প্রোটিন যোগ করা যায়। হিমায়িত বা ক্যানজাতীয় বিকল্প উপায় হতে পারে। উদ্ভিজ্জ জাতীয় প্রোটিনের ভালো উৎস বাদাম, বিচি এবং বীজ জাতীয় খাবার। এক কাপ কালো শিমের বিচিতে ১৫ গ্রাম প্রোটিন পা্ওয়া যায়। পিনাট বাটার তিন মাস পর‌্যন্ত মেয়াদ থাকে। ক্যানড করা চিকেন, টুনা বা স্যালমন মাছ পাঁচ বছর পর‌্যন্ত মেয়াদ থাকে এবং হিমায়িত হলে এক বছর পর‌্যন্ত ভালো থাকে।

শস্যজাতীয় খাবার: এসব খাবার প্রাকৃতিকভাবেই দীর্ঘদিন ভালো থাকে। গম বা ব্রাউন রাইস তেমন সুস্বাদু না হলেও এতে পুষ্টিতে ভরপুর। পরিশোধিত শস্যজাতীয় খাবার- সাদা রুটি, পাস্তা দীর্ঘদিন মজুদ রেখে খাওয়া যায়। ওটমিল, বাদামি চাল, ক্যুইনো দীর্ঘদিন শেলফে রেখে খাওয়া যায়।

দুগ্ধজাত খাবার: দুধ, পনির দই এসব দুগ্ধজাত খাবার তৈরিই করা হয় দীর্ঘদিন মজুদ রেখে খাওয়ার জন্য। কোয়ারেন্টাইন জীবনের খাবার হিসেবে ভালো উৎস হতে পারে গুঁড়ো দুধ।

ঘরে বসে থেকে দীর্ঘ সময় কাটানো কষ্টকর। এ সময়টাতে উপভোগ্য করে তোলার জন্য নতুন নতুন রেসিপি শিখে রান্না করতে পারেন। টাটকা খাবার সব সময় নাও পেতে পারেন বিকল্প অবশ্যই বেছে নিতে হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ