ফুটবল প্রশিক্ষণ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ২২, ২০২০ | ৭:১৮
Link Copied Successfully!

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুর্ধ্ব ১৬ বছরের বালক ও বালিকাদের মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

২২ ডিসেম্বর মঙ্গলবার ফরিদগঞ্জ এ.আর মডেল সরকারী হাই স্কুল মাঠে উক্ত ফুটবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও এ আর সরকারী হাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজলের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নুরুন্নবী নোমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান ও এ.আর সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রাজিয়া সুলতানা প্রমূখ। পরে অতিথিবৃন্দ ফুটবল প্রশিক্ষনার্থী ও বিজয়ী খেলোয়াদের পুরস্কৃত করেন।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি শিউলী হরি তার বক্তব্যে বলেন- শিক্ষার্থীদের বর্তমান বিশ্বের সাথে তালমিলিয়ে এগিয়ে যেতে হলে নৈতিক ও মূল্যাবোধের কথা চিন্তা করে তথ্য প্রযুক্তির সাথে সাথে কর্মমূখী জীবনও গড়তে হবে। পড়ালেখার সাথে প্রচুর পরিমানে পরিশ্রম করতে হবে। কারণ অলস বা কর্মবিমূখ ছেলে-মেয়েদের মাথায় খুব সহজে কু-চিন্তা প্রবেশ করে। এতে করে তারা নানা অপ-কর্মে জড়িয়ে পড়ে। আর এর হাত থেকে বাঁচার জন্য অবসর সময় মাঠে বা বাড়ির আঙ্গীনায় খেলাধুলা করতে হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা