বিজয় দিবসে ফুটবল নিয়ে মেতেছে প্রবীণ ফুটবলাররা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ১৭, ২০২০ | ১:৪৬
Link Copied Successfully!

জেলার হাজীগঞ্জ উপজেলায় প্রাক্তন ফুটবল খেলোয়াড় কল্যাণ সংগঠন আয়োজিত মহান বিজয় দিবসে প্রীতি ফুটবল প্রতিযোগীতা ও প্রীতি পুরস্কার প্রদান অনুষ্ঠান মিলনমেলায় পরিণত হয়েছে।

১৬ ডিসেম্বর বিকেলে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে সভাপতির নেতৃত্বে লাল দল ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সবুজ দল প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতিযোগিতায় সভাপতি মো. এমদাদ মজুমদারের দল ৪ গোল ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান তালুকদার শাহ্’র দল ৩ গোল দিয়ে পরাজিত হন। ওই সময় লাল দলে হাজীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী কাজী মনির প্রতিপক্ষের জালে তিন গোল করে হ্যাট্টিক করেন।


প্রীতি পুরস্কার প্রদান অনুষ্ঠানে সিনিয়র প্রাক্তন ফুটবল খেলোয়াড় মো. সিরজুন্নবী, মো. রুহুল আমিন তালুকদার, মো. সিরাজ খাঁন, মো. আলী আকবর, আলী আশরাফ কালু ভান্ডারী, মো. মমিন মিজি উপস্থিত সকল প্রাক্তন ফুটবল খেলোয়াড়দের হাতে প্রীতি পুরস্কার তুলে দেন।

শতমূল সংঘের আয়োজনে প্রাক্তণ খেলোয়াড়দের বিশেষ পুরস্কার প্রদান করেন সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মো. হেলাল উদ্দিন মজুমদার।

বিজ্ঞাপন

ওই সময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. স্বপন সহ শতাধিক প্রাক্তন খেলোয়াড় উপস্থিত ছিলেন।

সংগঠনকে গতিশীল করতে সকল পর্যায়ের সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান নেতৃবৃন্দ। এমনকি তরুণ প্রজন্মকে এগিয়ে মাদক ও সকল প্রকার অপকর্ম থেকে মুক্ত রাখতে নতুন পরিকল্পনা গ্রহণেরও আহবান জানান হাজীগঞ্জ প্রাক্তন ফুটবল খেলোয়াড় কল্যাণ সংগঠনের নেতারা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা