
হাজীগঞ্জ উপজেলা মৎস্য অফিসারের সঙ্গে মৎস্যজীবী দলের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ


চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা মৎস্য অফিসার এস এম শাহিন হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন হাজীগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে কুশল বিনিময় করেন এবং উপজেলার মৎস্য খাতের উন্নয়ন, মৎস্যজীবীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও মৎস্যসম্পদ সংরক্ষণ নিয়ে মতবিনিময় করেন। এ সময় মৎস্যজীবীদের কল্যাণে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।


সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সেলিম খান, সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন, সহ-সভাপতি বিল্লাল হোসেন, ৫নং সদর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি খোকন সর্দার ও সাধারণ সম্পাদক সাইমুন হোসাইন, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ আলী এবং ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক নবীর হোসেন।
এ সময় নেতৃবৃন্দ মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন, মৎস্যসম্পদ রক্ষা এবং উপজেলার মৎস্য খাতের অগ্রগতিতে উপজেলা মৎস্য দপ্তরের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।


























