
মতলব দক্ষিণে বাড়ীতে দুধ দিতে গিয়ে শিশু ধর্ষণের শিকার, বৃদ্ধ আটক


চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে লুৎফর রহমান কাজী(৭০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর ) দুপুর ২টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মনিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
আটক লুৎফর রহমান কাজী(ওই গ্রামের মৃতওহাব আলী কাজীর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান মানিক।
পুলিশ ও জানা যায়, পয়ালী গ্রামের ভুক্তভোগী পরিবারের গাভীর দুধ পার্শ্ববর্তী মনিগাঁও গ্রামের লুৎফর রহমান কাজীর ঘরে প্রতিদিন দিয়ে আসেন ওই শিশুর মা। ওইদিন (বুধবার) দুপুরে শিশু দুধ নিয়ে যায় লুৎফর রহমান কাজীর ঘরে। ওইসময় তাদের ঘরে লুৎফর রহমান কাজী ছাড়া অন্য কোনো লোক না থাকায় শিশুকে ভিতরের রুমে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে তার হাতে ১শ টাকা দেয়।


শিশুটিকে দেয়া ১’শ টাকা তার ঘরের দরজায় ঢিল মেরে ফেলে দিয়ে চলে যায়। বাড়ীতে গিয়ে তার মাকে বিষয়টি অবহিত করা হলে তিনি সাথে সাথে বাড়ীর লোকজন ও এলাকাবাসীকে অবহিত করেন এবং মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করেন।
স্থানীয় এলাকাবাসী জানান,লুৎফর রহমান কাজীর বিরুদ্ধে নারী সংক্রান্ত অসংখ্য অভিযোগ রয়েছে। বিয়েও করেছে একাধিক। বর্তমানে তার দুই স্ত্রীর ঘরে ৭জন ছেলে মেয়ে রয়েছে। এলাকাবাসীও তার এমন কর্মকান্ডের সর্বোচ্চ বিচার দাবী করেন।
ভুক্তভোগী শিশুর মা বলেন, প্রতিদিনই আমি নিজে তার গিয়ে দুধ দিয়ে আসি।মাস শেষ হলে দুধের বিল দিয়ে দেন।ওই আমার ব্যস্তার কারনে মেয়েকে দিয়ে দুধ পাঠাই। তার ঘরে তার স্তীসহ কোনো লোকজন না থাকায় ফাঁকা ঘর পেয়ে আমার মেয়েকে ফুসলাইয়া ঘরের ভিতরের রুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে আমি থানায় গিয়ে লুৎফর রহমান কাজীর বিরুদ্ধে থানায় গিয়ে মামলা দায়ের করি।আমি এ ঘটনার জন্য তার সর্বোচ্চ বিচার দাবী করছি।
ওসি মোহাম্মদ হাফিজুর রহমান মানিক জানান, ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনার পর ওইদিন রাতেই পয়ালী বাজার থেকে আটক করা হয়েছে। ধর্ষণ মামলায় তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।



























