ইব্রাহিমপুরে তিন পরিবারকে ঘর নির্মাণে সহায়তা করলেন চেয়ারম্যান প্রার্থী বাদশা মিয়া

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১১, ২০২৬ | ৯:১২
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে তিনটি অসহায় পরিবারের ঘর নির্মাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. বাদশা মিয়া চৌকিদার।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষ থেকে তিন পরিবারের হাতে নতুন ঢেউটিন তুলে দেন তিনি।

সহায়তা পাওয়া পরিবারগুলো হলো ৫ নম্বর ওয়ার্ডের ঈদগাহ বাজার এলাকার হালেমা বেগম, কুদ্দুস মাল ও মুক্তার গাজী। ঘর নির্মাণে এমন মানবিক সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করেন পরিবারের সদস্যরা। এ সময় তারা সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ও চেয়ারম্যান পদপ্রার্থী বাদশা মিয়া চৌকিদারের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিজ্ঞাপন

এ বিষয়ে বাদশা মিয়া চৌকিদার বলেন, আমাদের চাঁদপুর জেলা বিএনপির অভিভাবক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ভাই নির্বাচনী প্রচারণাকালে ইব্রাহিমপুর ইউনিয়নের এসব অসহায় পরিবারকে ঘর নির্মাণে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় আজ এমপি সাহেবের পক্ষ থেকে আমরা ঘর নির্মাণের জন্য ঢেউটিন দিয়ে কার্যক্রমের উদ্বোধন করলাম। পর্যায়ক্রমে এ ইউনিয়নের ঘরহীন প্রতিটি মানুষের পাশে আমরা মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেবো।

তিনি আরও বলেন, আমি বিএনপির একজন নিবেদিত কর্মী। ২০১১ সাল থেকে নিজ এলাকায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছি। আমার জন্মভূমি ইব্রাহিমপুরকে একটি উন্নত ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আমি দল থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী। আশা করি, বিগত দিনের সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ড এবং দলের প্রতি আমার ত্যাগ ও আনুগত্য বিবেচনা করে দল আমাকে মূল্যায়ন করবে। ইনশাআল্লাহ, মহান আল্লাহ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে কবুল করেন, তাহলে জনপ্রতিনিধি নয়, ইব্রাহিমপুর ইউনিয়নবাসীর সেবক হিসেবে কাজ করবো।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি আতিক রাঢ়ী, মান্নান ডাক্তার ও রকমান সরদার, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হাসান পাটোয়ারী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ইমাম গাজী, ওয়ার্ড যুবদলের সভাপতি সাজু শেখ, সাধারণ সম্পাদক দুলু গাজীসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বাদশা মিয়া চৌকিদার প্রায় দুই দশক ধরে নীরবে-নিভৃতে এলাকায় সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। নিজ অর্থায়নে এলাকার রাস্তাঘাট, সাঁকো, মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও নির্মাণকাজে সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তিনি সম্পৃক্ত রয়েছেন। বিশেষ করে চরাঞ্চলের এতিম ও অসহায় মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা দিয়ে থাকেন। তার এসব সামাজিক ও মানবিক কর্মকাণ্ড এলাকাবাসীর মধ্যে প্রশংসিত হচ্ছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বইয়ের জন্য কলেজে না যাওয়া শিক্ষার্থীর পাশে ইউএনও চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী মনির মুন্সীর গণসংযোগ আ.লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে মতলব উত্তরে চার সংগঠনের বিক্ষোভ মিছিল ইব্রাহিমপুরে তিন পরিবারকে ঘর নির্মাণে সহায়তা করলেন চেয়ারম্যান প্রার্থী বাদশা মিয়া দাপুটে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ:পাঁচ পেরিয়ে ষষ্ঠ বছরে দৈনিক প্রভাতী কাগজ হাজীগঞ্জে ইপসার ২৫ জোড়া মাতৃ ছাগল বিতরণ মতলব উত্তরে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্য দুলালের রক্তাক্ত মরদেহ আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক চাঁদপুরে বিশেষ অভিযানে অব্যাহত, পঞ্চম দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগে ১৫ নেতাকর্মীসহ ৮৬ জন আটক হাজীগঞ্জে ইউএনও’সহ সাড়ে ৭শ জন ম্যারাথনে দৌড়াবেন ৬ কি:মি: পথ মতলব বাজার বণিক সমিতির নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ  চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সভাপতি জেলা প্রশাসক-সদস্য সচিব জসিম উদ্দিন খান বাবুল ভালোবেসে বিয়ে, ছয় মাসেই নববধূর মৃত্যু; স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন উধাও হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারী ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি গঠন মতলবে আগুনে পুড়ে ছাই বসতঘর ও গোয়ালঘর, প্রাণ গেল দুটি গাভিন গরুর ছাদে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে গৃহবধূর মৃত্যু মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন শাহরাস্তিতে কৃষিজমির টপ সয়েল কাটায় এক লাখ টাকা জরিমানা দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে চাঁদপুরে ছাত্রদলের নেতাদের অবস্থান কর্মসূচী