ছাদে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে গৃহবধূর মৃত্যু

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ নভেম্বর ১০, ২০২৬ | ৭:১০
Link Copied Successfully!

মতলব পৌরসভার মধ্য কলাদী এলাকায় ছাদ থেকে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে হেলেনা বেগম (৪০) নামে চার সন্তানের জননী গৃহবধুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মতলব দক্ষিণে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মধ্য কলাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হেলেনা বেগম উপজেলার উপাধি উত্তর ইউনিয়নের উত্তর ডিঙ্গা ভাঙ্গা গ্রামের মো. শাহজাহান খানের স্ত্রী। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির ছাদে শুকাতে দেওয়া কাপড় আনতে যান হেলেনা বেগম। এ সময় একটি কাপড় বৈদ্যুতিক তারে আটকে ছিল। কাপড়টি একটি লোহার বস্তু দিয়ে সরানোর চেষ্টা করলে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হয়ে পড়েন।

পরে ভবনের বাসিন্দারা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান তাঁকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. মেহেদী হাসান বলেন, বিদ্যুৎপৃষ্ঠ হয়ে হেলেনা বেগম হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গিয়েছিল।

বিজ্ঞাপন

হেলেনা বেগমের স্বামী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।হেলেনা বেগমের এমন আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। চার সন্তানকে রেখে মায়ের এমন চলে যাওয়ায় পরিবারে নেমে এসেছে গভীর শোক ও অনিশ্চয়তা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে আগুনে পুড়ে ছাই বসতঘর ও গোয়ালঘর, প্রাণ গেল দুটি গাভিন গরুর ছাদে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে গৃহবধূর মৃত্যু মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন শাহরাস্তিতে কৃষিজমির টপ সয়েল কাটায় এক লাখ টাকা জরিমানা দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে চাঁদপুরে ছাত্রদলের নেতাদের অবস্থান কর্মসূচী শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক নূর চাঁদপুরে মেঘনা নদী থেকে ১৪ বছর বয়সী অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’: প্রধানমন্ত্রী মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন