মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ নভেম্বর ১০, ২০২৬ | ৭:০৩
Link Copied Successfully!

এতিম শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে ব্যতিক্রমী আয়োজনে অনলাইন সংবাদমাধ্যম এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সীমাবদ্ধ না রেখে এতিম শিক্ষার্থীদের সঙ্গে একবেলা খাবার, পবিত্র কোরআন খতম, দোয়া, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশানী এতিমখানা মাদ্রাসায় দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। এনপিবি নিউজের মতলব প্রতিনিধি মমিনুল ইসলামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এতিম শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা খাবারে অংশ নেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, সংবাদমাধ্যমের দায়িত্ব শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নয়, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোও গণমাধ্যমের নৈতিক দায়িত্ব। এতিম শিশুদের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করার এমন উদ্যোগ প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, এনপিবি নিউজ ভবিষ্যতেও সত্য, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।

দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি ও মতলব উত্তর উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি শামসুজ্জামান ডলারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাউরী আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম, একলাশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন মাস্টার, কলাকান্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেহেদী হাসান, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মাহবুব আলম লাভলু, দৈনিক প্রিয় চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক বোরহানউদ্দিন ডালিম, আমার দেশের প্রতিনিধি শেখ ওমর ফারুক, বাংলাদেশের আলোর প্রতিনিধি জাকির হোসেন বাদশা এবং নয়া দিগন্তের প্রতিনিধি সুমন আহমেদ। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন দশানী আল-আমীন বোরহানুল উলুম দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাবীবুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক খবরপত্রের প্রতিনিধি ইসমাইল খান টিটু, জবাবদিহির প্রতিনিধি শফিকুল ইসলাম রানা, আমার সংবাদের প্রতিনিধি লিয়াকত হোসাইন রাফেদ, বিজয় টিভির প্রতিনিধি কামরুল হাসান রাব্বি, দৈনিক মাতৃভূমি খবরের প্রতিনিধি আমিনুল ইসলাম আল আমিন, চ্যানেল এস এর প্রতিনিধি শামীম আহমেদ জয়, দেশ রূপান্তরের প্রতিনিধি নাজমুল হাসান, দৈনিক প্রিয় চাঁদপুরের প্রতিনিধি এমদাদুল হক মানিক, দৈনিক সংগ্রামের প্রতিনিধি মুরাদুজ্জামান, দৈনিক খবরের কাগজের প্রতিনিধি শাহাদাত হোসেন, দৈনিক জনবানীর প্রতিনিধি মেরাজ উদ্দিন শুভ কন্টেন্ট ক্রিয়েটর রাজিব সৈয়াল’সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব বলেন, এতিম শিশুদের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। গণমাধ্যমের এমন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।

বিজ্ঞাপন

উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এতিম শিশুদের নিয়ে এমন আয়োজন সত্যিই আনন্দের। সংবাদ পরিবেশনের পাশাপাশি মানবিক ও সামাজিক দায়িত্ব পালনে এনপিবি নিউজের এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করি।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠার মাত্র এক বছরের মধ্যে এনপিবি নিউজ পাঠকের আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছে। পেশাদারত্ব, দায়িত্বশীলতা ও সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে সংবাদমাধ্যমটি আগামী দিনে আরও এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষপর্বে এনপিবি নিউজের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে অতিথি ও এতিম শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে আগুনে পুড়ে ছাই বসতঘর ও গোয়ালঘর, প্রাণ গেল দুটি গাভিন গরুর ছাদে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে গৃহবধূর মৃত্যু মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন শাহরাস্তিতে কৃষিজমির টপ সয়েল কাটায় এক লাখ টাকা জরিমানা দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে চাঁদপুরে ছাত্রদলের নেতাদের অবস্থান কর্মসূচী শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক নূর চাঁদপুরে মেঘনা নদী থেকে ১৪ বছর বয়সী অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’: প্রধানমন্ত্রী মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন