চাঁদপুরে শব্দদূষণবিরোধী অভিযানে ৬ পরিবহন মালিকের জরিমানা

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ নভেম্বর ৪, ২০২৬ | ৪:৪১
Link Copied Successfully!

চাঁদপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘন করে যানবাহনে হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে ছয়টি যানবাহনকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাতটি যানবাহন থেকে হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে চাঁদপুর শহরের ওয়াপদা গেট এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

বিজ্ঞাপন

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় থেকে জানানো হয়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে দুটি বোগদাদ পরিবহনকে তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তিনটি আইদি পরিবহনের মধ্যে একটিকে তিন হাজার টাকা এবং অপর দুটিকে পাঁচ হাজার টাকা করে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে একটি ট্রাককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে ছয়টি যানবাহন থেকে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় সাতটি যানবাহন থেকে হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। পাশাপাশি শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

বিজ্ঞাপন

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, পরিবেশ সুরক্ষা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে ১শ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তার চেক বিতরণ চাঁদপুরে শব্দদূষণবিরোধী অভিযানে ৬ পরিবহন মালিকের জরিমানা চাঁদপুরে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের জেলা কমিটি গঠন, সভাপতি মাওলানা আল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসানাত ভালো ফলাফলের জন্য নয়, ভালো শিক্ষিত হওয়ার জন্য পড়াশোনা চাই: চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মতলবে ডাকাতের কবলে প্রথম আলোর সাংবাদিক আলম পলাশ হাজীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল চালকের চাঁদপুরে ভেজাল দাঁতের মাজন তৈরির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরে কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার, একাধিক হত্যা ও ডাকাতি মামলার আসামি ড. সামছুল হক মডেল কলেজে পরিক্ষার্থী দুজন, পাস করেনি কেউ হাজীগঞ্জের মেনাপুরে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৩ জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ যাত্রীকে কোস্ট গার্ডের চিকিৎসা সহায়তা ডেঙ্গু রোগীর লাশ বহন করতে গিয়ে অ্যাম্বুলেন্স চালক সোহেল নিজেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন শাহরাস্তির ৩ বিদ্যালয় পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার, এসএসসি ফল উন্নয়নে বিশেষ নির্দেশনা চাঁদপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাই ও তার স্ত্রীর ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ হাজীগঞ্জে লুঙ্গির ভাঁজে মিলল ৫১১ পিস ইয়াবা, গ্রেপ্তার শীর্ষ মাদক ব্যবসায়ী জুলহাস শাহরাস্তিতে যানজট নিরসনে পৌর প্রশাসকের উদ্যোগে সভা অনুষ্ঠিত ডেঙ্গুজ্বরে মারা যাওয়া মতলবের সামিরের স্বরণে সহপাঠীদের দোয়া কর্মদক্ষতা ও মানবিক সেবায় আস্থা অর্জন করছেন এসিল্যান্ড আনিসুর রহমান জেলায় ৪র্থ উপজেলায় শীর্ষে কেএফটি কলেজিয়েট স্কুল মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে