
হাজীগঞ্জ পৌরসভা ও ১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান


চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা ও পৌর ১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে পৌরসভার ১০ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হয়। এ সময় এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি মশার বংশবিস্তার রোধে মশার ওষুধ দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন, ১০ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বকুল মিয়া, সাধারণ সম্পাদক রফিকুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন হাওলাদার, সহ-সাংগঠনিক সম্পাদক আজাদ জমাদ্দার, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বোরহান হৃদয়, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক আনা মিয়া, সদস্য বাবু, কানু মিয়া, ১০ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মেহেদী হাসান গাপ্পার, সাধারণ সম্পাদক জহির মিয়া, হাজীগঞ্জ পৌর শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন লাড়া, হাজীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরজিল হোসেন দিনার, হাজীগঞ্জ পৌর ছাত্রদলের সহ-সভাপতি নয়ন মোল্লা, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্যসচিব ইমরান হোসেন সৈকত, ১১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন খন্দকার, ছাত্রনেতা রাকিব, ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ-আলম, সাধারণ সম্পাদক মামুনসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
























