জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭

অনলাইন ডেস্ক
আপডেটঃ অক্টোবর ২৩, ২০২৬ | ৯:৩৮
Link Copied Successfully!

জর্ডানের কারাক প্রদেশের একটি গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে বন্দুকধারীদের গুলিতে অন্তত সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির জননিরাপত্তা বিভাগ।

রাজধানী আম্মান থেকে প্রায় ৯০ মাইল দক্ষিণে কারাক প্রদেশের হামুদ এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাটি মূলত খ্রিষ্টান-অধ্যুষিত।

জর্ডান সরকারের মুখপাত্র মোহাম্মদ আল-মোমানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘কারাক প্রদেশে গুলিবর্ষণের একটি ঘটনা নিয়ে নিরাপত্তা বাহিনী কাজ করছে।’

বিজ্ঞাপন

জননিরাপত্তা বিভাগের তথ্য অনুযায়ী, হামলাকারীদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

রাষ্ট্রীয় টেলিভিশন আল-মামলাকাকে দেওয়া বক্তব্যে এক প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারীদের একজনের হাতে একে-৪৭ কালাশনিকভ রাইফেল ছিল। কয়েক মিনিট ধরে গুলিবর্ষণ চলে।

প্রত্যক্ষদর্শী তামের হালসা বলেন, গির্জার বাইরে কয়েকজন দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি গাড়ি থেকে দুজন নেমে গুলি চালাতে শুরু করেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ঘটনার সময় গির্জার ভেতরে ও বাইরে দেড় শতাধিক মানুষ ছিলেন।

হামলার বিস্তারিত জানতে তদন্ত ও অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। হতাহতের সংখ্যা এবং হামলাকারীদের পরিচয় নিশ্চিত করতে কাজ চলছে বলে জানিয়েছে তারা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম হাজীগঞ্জে চোরাই পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ১ ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব আল রশিদ ক্লাবের পূনরায় সভাপতি এমদাদ খান সম্পাদক জিয়াউর রহমান জিয়া দাকোপ থেকে নৌপথে মোংলার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী চাঁদপুরে তাবলীগ জামাতের আজ ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু