
হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন


হাজীগঞ্জের বাকিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও হাজীগঞ্জের দলিল লেখক মিয়া মোঃ ইকবাল হোসেন (৭০) দুই দফা জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। এর আগে তিনি শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) ভোর রাতে বাকিলার খলাপাড়া গ্রামের নিজ বাসভবনে অসুস্থতা জনিত কারনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহ্হি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে এক মেয়েসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বাকিলা উচ্চ বিদ্যালয় মাঠে। এতে বক্তব্য রাখেন বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, হাজীগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, সমাজসেবক বিল্লাল হোসেন মজুমদার, মরহুমের সহোদর ডা: ইততিয়াক, উপজেলা যুবদলেনেতা মোবাশ্বের হোসেন মোল্লা, বাকিলা পশ্চিম বাজার জামে মসজিদের ঈমাম হাফেজ আবু তাহের, মরহুমের বড় সন্তান রাকিবুল ইসলাম রকিব প্রমূখ।
জানাজা পড়ান বাকিলা উচ্চ বিদ্যালয় জামে মসজিদের ঈমাম হাফেজ মাহবুব।


এতে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জের ৫ নং সদর ইউনিয়ন পরিষদের ইউসুফ প্রধানীয় সুমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, উপজেলা শ্রমিক দলের সদস সচিব আলাউদ্দিন তরুণ, যুবনেতা মোশারফ হোসেন রবিন, আক্তার হোসেন পাটোয়ারী শাহাদাত প্রধানীয়া, সাদ্দাম হোসেন রাজু, ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম রিয়াদ প্রমূখ।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আলহাজ্ব এম এ খালেক, কামরুজ্জামান সুমন, ওয়াহিদুজ্জামান পাটোয়ারী হাবিবুর রহমান লিটন, মোস্তফা কামাল, নজরুল ইসলাম নজু, ছাত্রনেতা এবায়দুর রহমান খোকন বলি, মোহন, যুবনেতা ইব্রাহিম খাঁন রনি, মরহুমের ছোট ছেলে ও দলিল লেখক কামরুল ইসলামসহ বাকিলা বাজারের ব্যবসায়ীবৃন্দ, বাজারস্থ তিনটি জামে মসজিদের সকল মুসল্লীগন জানাজাতে অংশ নেন।
জানাজা শেষে বাকিলা ইউনিয়ন পরিষদের পক্ষে মরহুমের কফিনে পুস্পস্তবক করেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন ইউপি সদস্য আবুল বাশারসহ অন্যরা।
একই দিন বাদ আসর মরহুমের পৈত্রিক বাড়ি শ্রীপুরের দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য মিয়া মোহাম্মদ ইকবাল হোসেন বাকিলা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি হাজিগঞ্জে দলিল লেখক হিসেবে ব্যাপক পরিচিতি ছিলেন। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহ-সভাপতি পদে আসন ছিলেন।



























