মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ অক্টোবর ৮, ২০২৬ | ৬:০৩
Link Copied Successfully!

মতলব উত্তরে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার ষাটনল ইউনিয়নের পূর্ব ষাটনল গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক রবিন (২৬)। তিনি ষাটনল ইউনিয়ন ছাত্রলীগের ১নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত।

অন্যরা হলেন লুধুয়া গ্রামের হাবিব উল্লাহ বেপারীর ছেলে আব্দুল হাসেম (৬০), যিনি আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত এবং পশ্চিম ইসলামাবাদ গ্রামের রুহুল আমিনের ছেলে মহিন উদ্দিন (৪৮), যিনি আওয়ামী লীগের সুজাতপুর বাজার আঞ্চলিক কমিটির সভাপতি হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়। মতলব উত্তর থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

মতলব উত্তর থানায় অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া বলেন, মতলব উত্তর থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ছবি ক্যাপশন :
মতলব উত্তরে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) তিন নেতা গ্রেপ্তার।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
খাল-পুকুরে পোল্ট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ মতলব উত্তরের শতাধিক পরিবার চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই সম্পন্ন মাদক নির্মূল করার ঘোষণা: রাজারগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল করিম বেপারী মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার চাঁদপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও কেককাটা চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবী দলের নৌ র‍্যালি আবদুল মান্নান মিয়ার মৃত্যুতে মেয়র প্রার্থী জাকির মজুমদারের শোক কচুয়ায় সড়কের পাশ থেকে হেলপারের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রাজারগাঁওয়ের মাওলানা তানজিম আহমেদের সরকারি শিক্ষা বৃত্তিতে তুরস্ক গমন ফরিদগঞ্জে পুড়েছে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান, রক্ষা পেল শতাধিক সৌদির দুই আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্যের পর দুঃখপ্রকাশ করলেন চিকিৎসক চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক আজ থেকে চাঁদপুরে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু, পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আবারও আটক করল পুলিশ, দিল্লিতে তীব্র বিক্ষোভ দলের দুঃসময়ে যারা মাঠে ছিল, তাদের মূল্যায়ন করুন – অনিক হাসান মাসুম ছেলে হাফেজ হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ বাবার হাজীগঞ্জে মন্দির হামলা মামলায় একজনের কারাদণ্ড, ৫২ জন খালাস