কচুয়ায় বিচারকের নির্দেশে বসতঘর ফিরে পেলেন ভুক্তভোগী নারী

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ অক্টোবর ৭, ২০২৬ | ৯:২১
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়ায় বসতবাড়িতে ঢুকে এক নারীকে ২ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবির পাশাপাশি মারধর ও গলায় চাপ দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আসামীরা ওই নারীর ঘরের দরজায় দুটি তালা মেরে ঘর থেকে বাহির করে দেয়। মামলাটি আমলে নিয়ে বিচারক কচুয়া থানা পুলিশের মাধ্যমে ওই নারীর বসতঘরের তালা খুলার ব্যবস্থা করেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান এই আদেশ দেন। এরপর বুধবার (৭ অক্টোবর) বিকাল সোয়া ৩টায় কচুয়া থানা পুলিশ স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই নারীর বসতঘরের তালা খুলেদেন।

রাতে এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন স্বপন।

বিজ্ঞাপন

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৮ আগস্ট সকাল ১০টার দিকে কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের আইনগিরি গ্রামের গাজী বাড়িতে বাদী রাশিদা বেগমের (৪২) বসতঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ অক্টোবর কচুয়া আমলী আদালতে সি.আর মামলা নং-৯১৯/২০২৬ দায়ের করা হয়েছে।

মামলার আসামিরা হলেন-আইনগিরি গ্রামের মৃত আনু মিয়ার ছেলে মো. নাসির উদ্দিন (৪৫) এবং মো. মোবারক হোসেনের ছেলে মো. আজিদ উল্লাহ (৪০)। অভিযোগে আরও ৫ থেকে ৭ জন অজ্ঞাত ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে রাশিদা বেগম দাবি করেন, তার স্বামীর সঙ্গে তালাক হয়ে যাওয়ার পর তিনি ছেলে রাসেল ওরফে মানিককে নিয়ে বাড়িতে বসবাস করছেন। এ সুযোগে আসামিরা তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব ও অশালীন অঙ্গভঙ্গি করতেন বলে অভিযোগ করেন তিনি। এসবের প্রতিবাদ করায় তার ছেলে রাসেলকে একটি চুরি মামলায় জড়িয়ে কারাগারে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে চুরির অপবাদ ছড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন বাদী।

বিজ্ঞাপন

অভিযোগে আরও বলা হয়, ঘটনার দিন আসামিরা রাশিদা বেগমকে ও ছেলে রাসেলকে নিয়ে বাড়িতে বসবাস করতে হলে ২ লাখ ৫০ হাজার টাকা দিতে হবে বলে দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে জোরপূর্বক বসতঘর থেকে বের করে দিয়ে ঘরে তালা লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
একপর্যায়ে প্রধান আসামি নাসির উদ্দিন দুই হাত দিয়ে বাদীর গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। একই সময় আসামিরা লোহার রড দিয়ে তাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন বলেও অভিযোগ করা হয়।

বাদীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ঘটনাটি দেখতে পান বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে আসামিরা চলে যাওয়ার সময় মামলা করলে বাদী ও তার ছেলে রাসেলকে ধারালো ছেনি দিয়ে হত্যা করে লাশ মাটির নিচে গুম করার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।

মামলার বাদী রাশিদা বেগম মুঠো ফোনে জানান, বিচারকের নির্দেশের কারণে আমি ঘরে আবারও বসবাসের সুযোগ পেয়েছি। কিন্তু এখনো আমি শঙ্কায় রয়েছি, যে কোন সময় আসামীরা আমার ও সন্তানের ক্ষতিকরতে পারে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ছেলে হাফেজ হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ বাবার হাজীগঞ্জে মন্দির হামলা মামলায় একজনের কারাদণ্ড, ৫২ জন খালাস কচুয়ায় বিচারকের নির্দেশে বসতঘর ফিরে পেলেন ভুক্তভোগী নারী চাঁদপুরের শাহরাস্তিতে নাসির উদ্দিন পাটোয়ারীর বাড়িতে আগুনের খবরটি সম্পূর্ণ গুজব: পুলিশ ও ফায়ার সার্ভিস সাচার জগন্নাথ ধামের কমিটি গঠন নিয়ে বিরোধ, হিন্দু সমাজে ক্ষোভ চাঁদপুর পৌরসভা নির্বাচন: বিএনপির কাউন্সিলর প্রার্থীর লক্ষ্যে বারেক ভূঁইয়ার মনোনয়ন ফরম সংগ্রহ মতলব উত্তরে ৭ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চাঁদপুরে ২ হাজার ৫শ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছাড়াল ১০১ ডলার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষকের সম্মাননা পেলেন হাজীগঞ্জের আনিছুর রহমান চাঁদপুরে আদালতের নির্দেশে কবর থেকে আলোচিত সেলিম খান ও শান্ত খানের মরদেহ উত্তোলন মতলব বনিক সমিতির নির্বাচনে প্রচার সম্পাদকে মাহফুজ মল্লিক এগিয়ে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক শাহরাস্তিতে জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কর্মসূচির উদ্বোধন ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় নৃত্য প্রতিযোগিতায় দেশ সেরা স্বর্ণপদক পেলেন চাঁদপুরের আকাশ হোসেন পলাশ