চাঁদপুরে ২ হাজার ৫শ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৭, ২০২৬ | ৭:২৫
Link Copied Successfully!

চাঁদপুর শহরের বড় স্টেশন লোকো কলোনি এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ২ হাজার ৫শ পিস ইয়াবাসহ আব্দুর রহিম নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ ৭০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

​বুধবার বিকেলে কোস্টগাড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক আব্দুর রহিমের বসতঘরে তল্লাশি চালিয়ে ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এই অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে আব্দুর রহিম, ফারহান রানা ও জয় যৌথভাবে দীর্ঘদিন ধরে এই মাদকের কারবার চালিয়ে আসছে।

বিজ্ঞাপন

​অভিযানের সময় উপস্থিতি টের পেয়ে ফারহান রানা ও জয় ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।মাদকের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কচুয়ায় বিচারকের নির্দেশে বসতঘর ফিরে পেলেন ভুক্তভোগী নারী চাঁদপুরের শাহরাস্তিতে নাসির উদ্দিন পাটোয়ারীর বাড়িতে আগুনের খবরটি সম্পূর্ণ গুজব: পুলিশ ও ফায়ার সার্ভিস সাচার জগন্নাথ ধামের কমিটি গঠন নিয়ে বিরোধ, হিন্দু সমাজে ক্ষোভ চাঁদপুর পৌরসভা নির্বাচন: বিএনপির কাউন্সিলর প্রার্থীর লক্ষ্যে বারেক ভূঁইয়ার মনোনয়ন ফরম সংগ্রহ মতলব উত্তরে ৭ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চাঁদপুরে ২ হাজার ৫শ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছাড়াল ১০১ ডলার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষকের সম্মাননা পেলেন হাজীগঞ্জের আনিছুর রহমান চাঁদপুরে আদালতের নির্দেশে কবর থেকে আলোচিত সেলিম খান ও শান্ত খানের মরদেহ উত্তোলন মতলব বনিক সমিতির নির্বাচনে প্রচার সম্পাদকে মাহফুজ মল্লিক এগিয়ে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক শাহরাস্তিতে জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কর্মসূচির উদ্বোধন ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় নৃত্য প্রতিযোগিতায় দেশ সেরা স্বর্ণপদক পেলেন চাঁদপুরের আকাশ হোসেন পলাশ ওসি এক ঘন্টা ও থাকতে পারবে না আওয়ামী ডেবিলদের সাথে আতাত করে: মো. জালাল উদ্দীন এমপি অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি