তালাক ও মামলাকে কেন্দ্র করে মতলব উত্তরে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ অক্টোবর ৩, ২০২৬ | ৯:৩২
Link Copied Successfully!

মতলব উত্তরের ফরাজিকান্দি ইউনিয়নের দক্ষিণ চরমাছুয়া (নয়াকান্দি) গ্রামে আব্দুল মান্নানের স্ত্রীকে তালাক দেওয়া, পরবর্তী পারিবারিক বিরোধ এবং এলাকাবাসীর বিরুদ্ধে মামলা ও চাঁদা দাবির অভিযোগকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করেছে স্থানীয়রা। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে দক্ষিণ চরমাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সমাজের সর্বস্তরের মানুষের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে এলাকাবাসী অভিযোগ করেন, আব্দুল মান্নান পারিবারিক বিরোধের জেরে তার স্ত্রীকে তালাক দিয়েছেন। পরবর্তীতে ওই দাম্পত্য বিষয়কে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বিরোধ তৈরি হয়। তাদের দাবি, এ ঘটনায় সমাজবাসীর কোনো সম্পৃক্ততা নেই। অথচ তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে মামলা করা হয়েছে।

এলাকাবাসীর আরও অভিযোগ, তাদের বিরুদ্ধে চাঁদা দাবির যে অভিযোগ করা হয়েছে, সেটিও সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। সংবাদ সম্মেলনে হানিফ বেপারী বলেন, তার বিরুদ্ধে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করা হয়েছে। তিনি এমন কোনো টাকা দাবি করেননি বলে দাবি করেন।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, আব্দুল মান্নান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে নিজেদের একাধিকবার পারিবারিক বিরোধ হয়েছে। এসব ঘটনায় সমাজবাসী বিভিন্ন সময় বিষয়টি সমাধানের চেষ্টা করেছে। কিন্তু বর্তমানে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে মামলা ও বিভিন্ন মাধ্যমে মানহানিকর বক্তব্য প্রচার করায় তারা ক্ষুব্ধ।

তারা আরও বলেন, তালাক ও পরবর্তী দাম্পত্য সম্পর্কের বিষয়ে ইসলামী শরিয়াহ অনুযায়ী যে নিয়ম রয়েছে, সে অনুযায়ী বিষয়টির সমাধান চান তারা। একই সঙ্গে আব্দুল মান্নানের মেয়ে ইতি আক্তারের দায়ের করা মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে তা থেকে সমাজবাসীকে পরিত্রাণ দেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফরাজিকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুস সাত্তার মৃধা, জাফর আলী মোল্লা, ইব্রাহিম বেপারী, হানিফ বেপারী, আশ্রাফ আলী, সোবহান ঢালী, কবির বেপারী, মানিক বেপারী, সায়েদ আলী মোল্লা, আরশাদ বেপারী, লোকমান বেপারী ও আমান উদ্দিন ফকিরসহ স্থানীয় কয়েকজন। এ সময় এলাকার বিপুলসংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এদিকে, এলাকাবাসীর এসব অভিযোগের বিষয়ে আব্দুল মান্নান ও তার স্ত্রীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু দগ্ধ, ঢাকায় স্থানান্তর তালাক ও মামলাকে কেন্দ্র করে মতলব উত্তরে এলাকাবাসীর সংবাদ সম্মেলন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গজরা ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্কর নানা সংকটে চাঁদপুরের একমাত্র ডায়াবেটিক হাসপাতাল, ১০০ শয্যায় উন্নীত করার দাবি চাঁদপুরে অস্বাস্থ্যকর খাবার ও অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫২ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬০৮ জন পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হাজীগঞ্জে ৮ বছরের শিশু শোয়াইব নিখোঁজ, সন্ধানে পরিবারের আকুতি বিবাহের তথ্য এনআইডি ও পাসপোর্টে যুক্ত করা হবে: আইনমন্ত্রী রাজধানীতে অভিযানে ৪০২ জন গ্রেফতার সেনা নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে পারমানবিক জ্বালানি হাজীগঞ্জে সাংবাদিক বুলবুলের বড় ভাই শাহেদ উল্যাহ্ বাদল এর দাফন সম্পন্ন জ্বালানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশ অচল হওয়ার পথে: মাহবুব আলম মতলবের কালিয়াশ গ্রামে হতদরিদ্রের বসত ঘর পুড়ে ছাই টামটা দঃ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা সরকারের সকল সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: সভাপতি আয়েত আলী ভূঁইয়া হাজীগঞ্জ পৌর হকার্স মার্কেটে ইমন এক্সপোর্ট গ্যালারির মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়েছে কচুয়ায় কেন্দ্রীয় জিয়া মঞ্চ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল বেগম মসজিদ মাদ্রাসার সীরাত প্রতিযোগিতায় ল্যাপটপ-সাইকেলসহ বিভিন্ন পুরস্কার বিতরণ অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ