টামটা দঃ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা সরকারের সকল সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: সভাপতি আয়েত আলী ভূঁইয়া

Reporter
শাহরাস্তি প্রতিনিধি
আপডেটঃ অক্টোবর ২, ২০২৬ | ১১:৩৩
Link Copied Successfully!

শাহরাস্তি উপজেলা বিএনপির উদ্যোগে টামটা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর ২০২৬) বিকেলে আজাগরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন আকন্দের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ পাটোয়ারী রুপন।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সদস্য সচিব এহতেশামুল হক।

সভায় উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া তার বক্তব্যে বলেন, বিগত সরকারের আমলে অনিয়ম দুর্নীতি নিরসনে সরকার কাজ করছে। বর্তমান সরকারের পথচলা মাত্র শুরু হয়েছে। আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নেই। সরকারের বিভিন্ন জনবান্ধব কর্মসূচি সবাই মিলে বাস্তবায়ন করতে হবে। জনগণের সকল সুযোগ-সুবিধা সকলের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে। আমরা বিএনপিকে ঢেলে সাজানোর কাজে হাত দিয়েছি। যোগ্যতার ভিত্তিতে সবাইকে মুল্যায়ণ করা হবে। সাংগঠনিক সভায় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক ও শ্রমিক দলের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জ্বালানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশ অচল হওয়ার পথে: মাহবুব আলম মতলবের কালিয়াশ গ্রামে হতদরিদ্রের বসত ঘর পুড়ে ছাই টামটা দঃ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা সরকারের সকল সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: সভাপতি আয়েত আলী ভূঁইয়া হাজীগঞ্জ পৌর হকার্স মার্কেটে ইমন এক্সপোর্ট গ্যালারির মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়েছে কচুয়ায় কেন্দ্রীয় জিয়া মঞ্চ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল বেগম মসজিদ মাদ্রাসার সীরাত প্রতিযোগিতায় ল্যাপটপ-সাইকেলসহ বিভিন্ন পুরস্কার বিতরণ অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তুরস্কে খনি ধস, নিহত ৫ কির্ত্তনখোলায় মারধর করে সিএনজি চালকের কিস্তির টাকা লুট ৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন