ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১২:১২
Link Copied Successfully!

‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কাজে লাগিয়ে জেলার পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশে তুলে ধরার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও প্রচার-প্রচারণার ওপর গুরুত্ব দেওয়া হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, বর্তমান বিশ্বে পর্যটন খাত দ্রুত পরিবর্তিত হচ্ছে। ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার পর্যটন ব্যবস্থাপনাকে আরও আধুনিক, সহজ ও কার্যকর করে তুলতে পারে। পর্যটনকেন্দ্রের তথ্য, যাতায়াত ব্যবস্থা, আবাসন, খাবার, দর্শনীয় স্থান ও পর্যটকদের প্রয়োজনীয় সেবা সম্পর্কে দ্রুত তথ্য পৌঁছে দিতে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে ডিজিটাল প্ল্যাটফর্মে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটকদের জন্য তথ্যভিত্তিক ও সহজসেবা নিশ্চিত করা গেলে জেলার পর্যটন খাত আরও সমৃদ্ধ হবে।

জেলা প্রশাসক আরও বলেন, চাঁদপুরের রয়েছে নদী, চর, ইলিশ, ঐতিহ্যবাহী স্থাপনা ও প্রাকৃতিক সৌন্দর্যসহ পর্যটনের বিপুল সম্ভাবনা। পরিকল্পিতভাবে এসব সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে চাঁদপুরকে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা সম্ভব। এ জন্য আধুনিক প্রযুক্তির পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামো উন্নয়ন, পর্যটকদের নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং কার্যকর প্রচার-প্রচারণার ওপর গুরুত্ব দিতে হবে।

বিজ্ঞাপন

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক একরামুল ছিদ্দিক এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর।

এ ছাড়া বক্তব্য দেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম ফয়সাল, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ এবং নাগরিক টিভির জেলা প্রতিনিধি রানা রহমান।

বক্তারা বলেন, পর্যটকদের কাছে কোনো এলাকার আকর্ষণ তুলে ধরতে এখন শুধু প্রচলিত প্রচার-প্রচারণার ওপর নির্ভর করলে চলবে না। ডিজিটাল কনটেন্ট, সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন তথ্যভান্ডার ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে পর্যটনকেন্দ্রে যাতায়াত, থাকার ব্যবস্থা, খাবার, নিরাপত্তা ও দর্শনীয় স্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়ার সুযোগ তৈরি করা প্রয়োজন।

তাঁরা বলেন, চাঁদপুরের নদী ও চরাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, ইলিশকেন্দ্রিক ঐতিহ্য, ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা এবং স্থানীয় সংস্কৃতিকে সমন্বিতভাবে পর্যটন প্যাকেজের আওতায় আনা যেতে পারে। এতে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের সুযোগও বাড়তে পারে।

আলোচনা সভায় রিসোর্ট মালিক, সমাজসেবক, পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি