সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ৯:৩৭
Link Copied Successfully!

সৌদি আরবে নিজ বাসা থেকে কয়েকজন ব্যক্তি ধরে নিয়ে যাওয়ার পর প্রায় পাঁচ মাস ধরে নিখোঁজ রয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার প্রবাসী শাহিন আহাম্মেদ (২৮)। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাচ্ছে না পরিবার।

নিখোঁজ শাহিন আহাম্মেদ উপজেলার দক্ষিণ বিষুরবন্দ গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি প্রায় চার বছর ধরে সৌদি আরবে বসবাস করছেন। তিনি অবিবাহিত।

পরিবারের বরাতে জানা যায়, গত ১১ এপ্রিল রাতে সৌদি আরবে নিজ বাসা থেকে কয়েকজন ব্যক্তি পরিচয় না দিয়ে শাহিনকে ধরে নিয়ে যান। পরিবারের দাবি, যারা তাকে নিয়ে গেছে তারা সিআইডি পরিচয় দিয়েছিল। তবে তাকে কেন বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। এরপর থেকেই তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

বিজ্ঞাপন

শাহিনের ছোট ভাই শাকিব জানান, ভাইকে নিয়ে যাওয়ার দুই দিন পর তার ফোনের ডাটা চালু দেখা যায়। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত একাধিকবার কল দিলেও কেউ রিসিভ করেনি। রাত ৯টার পর ফোনের ডাটাও বন্ধ হয়ে যায়। এরপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি।

ভাইয়ের সন্ধান পেতে গত ১৭ মে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সেন্টারে লিখিত আবেদন করেন শাকিব।

শাকিব বলেন, “ঈদের আগে প্রবাসী কল্যাণ সেন্টার থেকে আমাকে ফোন করে বলা হয়, আমাদের এখানের কাজ সম্পূর্ণ হয়েছে। আবেদনটি সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে পাঠানো হয়েছে। দূতাবাস থেকে ফোন করে জানানো হবে। কিন্তু এরপর দূতাবাস থেকে কোনো ফোন পাইনি।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “কয়েক দিন আগে আবার কল্যাণ সেন্টারে যোগাযোগ করলে তারা একটি মোবাইল নম্বর এসএমএস করে দেয় এবং ওই নম্বরে যোগাযোগ করে সৌদি দূতাবাসের সঙ্গে কথা বলতে বলে। কিন্তু আমরা এখনো কোনো সঠিক তথ্য পাইনি। ভাই কোথায় আছে, কী অবস্থায় আছে— কিছুই জানি না। প্রায় ৫ মাস ধরে পরিবার দুশ্চিন্তায় আছে।”

পরিবারের সদস্যরা সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে শাহিন আহাম্মেদের অবস্থান শনাক্ত করে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু