কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ সেপ্টেম্বর ২৩, ২০২৬ | ৬:২৬
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান শিক্ষক কাজী মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি মুমতাহিনা পৃথুলা।

তিনি বলেন,খেলাধুলা শুধু বিনোদন নয়; এটি আমাদের দেহ ও মনকে সুস্থ রাখে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা আমাদের মধ্যে শৃঙ্খলা, ধৈর্য, সহযোগিতা এবং নেতৃত্বের গুণাবলী তৈরি করে। খেলায় হার-জিত থাকবেই, কিন্তু মূল কথা হলো খেলায় অংশগ্রহণ করা এবং নিজের সেরাটা উপহার দেওয়া। যারা আজ পুরস্কার পেয়েছো, তাদের জানাই অনেক অভিনন্দন। আর যারা পাওনি, তাদের মন খারাপ করার কিছু নেই; আগামীতে আরও প্রস্তুতি নিয়ে জয় ছিনিয়ে আনতে হবে।

বিজ্ঞাপন

আমি এই সুন্দর অনুষ্ঠান সফল করার জন্য আয়োজক কমিটি, শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সফিকুল ইসলাম সাগর এবং নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভুঁইয়া।

প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। বিশেষ অতিথি এনামুল হক বাদল তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের জন্য স্থানীয় সাংসদ ড. জালাল উদ্দিনের সাথে পরামর্শ করে সকল সমস্যা সমাধান করা হবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকমণ্ডলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে ৭টি ঘর ভষ্মিভুত, ৪৫ লক্ষাধিক টাকার ক্ষতি গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু